: কি ভাবছো ?
: কিছু না।
: চুপ কেন ?
: আকাশ দেখো, বৃষ্টি কি নামবে ?
: ভালই হবে।
: হাটতে কষ্ট হচ্ছে ? একটা রিকশা নেব ?
: না থাক। এই ভাল লাগছে।
: তোমার ঐ অফিস থেকে কিছু জানিয়েছে আর ?
: না, এখনো কিছু জানায়নি। মনে হয় এবারও হবে না।
: আমার মন বলছে, এবার হয়ে যাবে, দেখো।
: চল না, ঐ গাছটার নিচে একটু বসি।
: খুব বেশি সময় আজ থাকা যাবে না। গ্রাম থেকে রাতুল ওরা ফিরে এসেছে। সামনের সপ্তাহে ওর সেমিষ্টার এক্সাম। আন্টি ফোন দিয়েছিল। আজ একটু তাড়াতাড়ি যেতে হবে।
: বুকের ব্যাথাটা কি আর হয়েছিল ? ও কিছু না, টাইম মত না খেয়ে না খেয়ে বানিয়েছো। কতদিন বলেছি, একটু গুছালো হও। দুপুরের খাবারটা অন্তত ঠিক সময়ে খাও।
: তুমি খেয়েছো ?
: আমার তো আজ এক্সাম ছিল। আর হল থেকে বের হয়েই তো তোমার এখানে চলে এলাম।
কি ওমন করে হাসছো কেন ?
: এমনি, দেখো মেঘ গুলো সব কেমন মিশে যাচ্ছে একে অন্যের সাথে। ইচ্ছে করছে মেঘ হয়ে যাই।
........ ... . এই শহরে এমনি করে ওরা একসাথে অপেক্ষা করবে, বৃষ্টির জন্য, অপেক্ষায় থাকবে, ঐ চাকরীটার জন্য, টিউশনিতে মাস শেষ হওয়ার জন্য, একটা সময়, দুপুরে না হোক অন্তত রাতে দুজনে নিয়ম করে একসাথে খাওয়ার জন্য।
অপেক্ষা কখনো বৃষ্টি হয়ে ঝরবে, কখনো উড়োমেঘ হয়ে উড়ে যাবে যেমন করে যায়। সব মেঘে কি আর বৃষ্টি হয় !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




