somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বাধীনতা দিবসে চট্টগ্রাম: একজন খুকিদেবী আর মরচে পড়া পেরেকগুলো ।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত জানুয়ারীতে নিজ প্রতিষ্টানে বানিজ্য ব্যবস্থাপকের দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের পূর্বাংশ অর্থাৎ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, নোয়াখালী আর চট্টগ্রামে নিয়মিত ট্যুর করতে হয় । এদের মাঝে চট্টগ্রাম যেতেই বেশি ভালো লাগে । অনবদ্য ভূপ্রকৃতি, সাগর-পাহাড়, ভাষা এবং সাংস্কৃতিক বৈচিত্রই যার মুল কারন । আমার নিজের শহর সিলেটের সাথে চট্টগ্রামের বেশ সাদৃশ্য আছে, তবে সবচেয়ে বড় মিল মনে হয় আতপ চাল । সিলেটীদের মতো চাঁটগাইয়ারাও আতপ চালের ভাত খায়, যা আমার কাছে বিরাট স্বস্তির কারন ।

এই মাসে দ্বিতীয় বারের মতো চট্টগ্রামে বানিজ্য ভ্রমনে এসে আজকে স্বাধীনতা দিবসের ছুটির দিনে কি করা যায় ভেবে পাচ্ছিলাম না । আমার জোনাল ম্যানেজার চমৎকার একটা আইডিয়া দিলো । মটর সাইকেল নিয়ে পটিয়া-চন্দনাইশ-দুহাজারী-কেরানীহাট-সাতকানিয়া যাবো । ঐ অন্চলে কাজ করা কলিগদের সাথে দেখা করে তাদের মটিভেটশন-উৎসাহও দেয়া যাবে, আবার ঘুরে বেড়ানোও হবে । তথাস্ত বলে তখনই হোটেল থেকে নেমে গেলাম । দৈনিক পূর্বদেশ পত্রিকার একটা কপি কিনে রওয়ানা হয়ে গেলাম ।

চট্টগ্রাম এলেই 'দৈনিক পূর্বদেশ' নামক পত্রিকাটা পড়ি । কামাল লোহানীর সম্পাদনায় আট পৃষ্টার এই স্থানীয় দৈনিকের মুল্য মাত্র তিন টাকা, কিন্তু অসম্ভব ভালো রিপোর্ট আর ঝকঝকে ছাপায় নিঃসন্দেহে অনেক জাতীয় পত্রিকার সাথে চেয়েও ভালো মানের । আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে বারো পৃষ্টার বিশেষ সংখ্যা বেরিয়েছে । মটর সাইকেল ট্যুরে একেকটা গন্তব্যে পৌছাচ্ছি, আর কলিগদের সাথে গল্প-আলোচনার ফাঁকে পত্রিকাটি পড়ছি । স্বাধীনতা দিবস সংখ্যার একটা রিপোর্ট আর একটা কবিতা পড়ার পর কিছুতেই মাথা থেকে সড়াতে পারছিনা । তাই ১৫০ কিলোমিটার মটর সাইকেল জার্নী শেষ করে এসেই বসে গেলাম, আপনাদের সাথে শেয়ার করার জন্য ।

একজন জাতিসংঘের দূত আর অন্যজন ?
মুক্তিযুদ্ধের আগুনে পোড়া চট্টগ্রামের খুকি দেবী, আর ভিয়েতনামের কিম ফুক ।

(রিপোর্টার: দেবদুলাল ভৌমিক)

সত্তরের দশকে পৃথিবীতে দুইটি বড় মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিলো । একটি ভিয়েতনাম যুদ্ধ । অন্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ । দুই যুদ্ধে দুই দেশের দুই কন্যাশিশু শত্রুপক্ষের আগুনে পুড়ে যায় । পরবর্তীকালে নিজ নিজ স্বাধীন দেশে ঐ দুইশিশু কীভাবে বেড়ে উঠেছিলেন, তারই একটা তুলনামূলক চিত্র উপস্থাপন করা হল এ প্রতিবেদনে ।

ভিয়েতনাম যুদ্ধে আগুনে পুড়ে গিয়েছিল ছোট্ট শিশু কিম ফুক । দুনিয়ার সবচেয়ে ভালো হাসপাতালের নিবিড় চিকিৎসায় সুস্থ হয়ে উঠে কিম । বিশেষ তদারকিতে আধুনিক শিক্ষা-দীক্ষা নিয়ে শিশুটি বড় হয় । তারপর সংসারও হয়েছে তার । স্পট লাইটিংয়ের আলোর ঝলকে আগুনে পোড়া সেই শিশুটি এখন জাতিসংঘের শান্তির দূত । অপরদিকে বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকবাহিনীর দোসরদের দেয়া আগুনে ঝলসে গিয়েছিলো খুকী দেবী । এখনো পোড়ার চিহ্ন দগদগ করছে শরীরে, কোন চিকিৎসা হয়নি । লেখাপড়াও নয় । সংসারও হয়নি । সবার দৃষ্টির আড়ালে থেকে মুক্তিযুদ্ধের আগুনে পোড়া সেই শিশুটি দুর্বিসহ জীবন অতিক্রম করে পৌঢ়ত্ব পেরিয়ে এখন মৃত্যুর প্রহর গুনছেন ।

কিম ফুক: ১৯৭২ সালের ৮ জুন দক্ষিন ভিয়েতনামের একটি গ্রাম ট্রাং ব্যাং দখল করে নেয় ভিয়েতনামের স্বাধীনতাকামী সৈনিকেরা । শত্রুপক্ষ এই খবর পেয়ে ঝাঁকে ঝাঁকে বোমাবর্ষন করতে থাকে ঐ গ্রামে । অসংখ্য মানুষ মারা যায়, বাড়িঘরে আগুন ধরে যায় আর জীবিতরা ভয়ে পালাতে থাকে । সে সময় এপি'র সাংবাদিক নিক পলায়নরত মানুষদের মাঝে বোমার আঘাতে ঝলসে যাওয়া দশ বছরের একটা শিশুকে দেখতে পান, নাম কিম ফুক । সাংবাদিক নিক মেয়েটিকে হাসপাতালে পৌছে দিলেন, সেখানকার চাইল্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে তার সতেরোবার অস্ত্রোপচার হয়েছিলো ।

খুকি দেবী: উত্তাল একাত্তরের ৩১ মার্চ, পাকবাহিনীর সহযোগীতায় সশস্ত্র বিহারীরা চট্টগ্রামের হালিশহরের নাথপাড়ায় আক্রমন চালিয়ে ৪০ জন ইপিআর সদস্য আর ৩৯জন সাধারন মানুষকে হত্যা করে । সেই নির্মম আক্রমনে খুকীদেবীর দুই ভাই, বাবা আর দাদু মারা যান । হত্যাকান্ডের পর বিহারীরা ঘরে আগুন লাগিয়ে দিলে অষ্টম শ্রেনীতে পড়ুয়া খুকীদেবীর শরীর ভয়ংকরভাবে ঝলসে যায় । কোনরকম দৌড়ে পাশের ডোবায় ঝাপিয়ে পড়ে আত্মরক্ষা করেন তিনি । সেই ভয়ংকর স্মৃতি আর দগ্ধ শরীর নিয়ে আজও একাকি জীবনযাপন করছেন খুকিদেবী ।

কিম ফুক এখন শান্তির দূত: ভিয়েতনাম যুদ্ধের পর সাংবাদিক নিকের তোলা আগুনে পোড়া পলায়নরত কিমের ছবিটি 'পুলিৎজার' পুরষ্কার পায় । কিমের লেখাপড়া এবং চিকিৎসা একসাথে চলতে থাকে । ভিয়েতনাম সরকারের তত্বাবধানে তাকে কিউবা ইউনিভার্সিটিতে ভর্তি করা হয় । সেখানে সহপাঠি বুই হু তোয়ানের সাথে প্রেম, অতপর বিয়ে । এখন কিম দুই সন্তানের মা এবং জাতিসংঘের শুভেচ্ছা দূত ।

আর আমাদের খুকি দেবী: মুক্তিযুদ্ধকালীন নিরাপত্তাহীনতা আর আর্থিক কারনে খুকিদেবীর চিকিৎসা হয়নি, লেখাপড়াও না । অবিবাহিত থেকেছেন । স্বাধীনতার ৪২ বছর পরেও কোন সরকারী-বেসরকারী পর্যায় থেকে সহযোগীতা পাননি তিনি, এমনকি তার ত্যাগের রাস্ট্রীয় স্বীকৃতিটুকুও মেলেনি । নিজের দুঃসহ অবস্থা আর দুইভাই, বাবা আর দাদুকে হারালেও শহীদ পরিবার হিসাবে তালিকাভুক্ত হয়নি খুকিদেবীর পরিবার । সবার সম্মিলিত বা একক কোন উদ্যোগে শান্তির দূত না হোক, শ্রদ্ধাবনত শিরে ন্যূনতম একটি 'স্যালুট' তো আমরা তাকে জানাতে পারতাম ।
(ঈষৎ সংক্ষেপিত)

আজকের 'দৈনিক পূর্বদেশ' পত্রিকায় প্রকাশিত একটি কবিতা ।

পেরেকগুলো

(মাকিদ হায়দার)

পেরেক মারি নিজ কপালে
পেরেক মারি পায়ের নিচে ।

কপালগুনে পেয়েছিলাম
পা দু'খানি ।

হাঁটতে গিয়ে বুঝতে পারি
পায়ের নিচে পেরেক গাঁথা ।

পেয়েছিলাম দু'খানি চোখ
দিয়েছিলেন জগত পিতা ।
এদিক সেদিক দেখেশুনে
নিজের চোখে পেরেক মারি ।

আজ সকালে পাড়ার বুড়ো
আলী হোসেন, দিনের শেষে
বলে গেলেন,

আমরা যারা গিয়েছিলাম
মুক্তিযুদ্ধে,
আসুন তাদের পায়ে পায়ে,
পেরেক মারি, মারতে থাকি
নিজ কপালে পায়ের নিচে

মরচে পড়া মেশিন গানে
আর শ্মশানে মুজিববাণী ।

আসুন সবে মারতে থাকি
নিজ কপালে চোখের মাঝে ।

মরচে পড়া পেরেকগুলো ।


সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৫
২৯টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×