somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক প্রেম ও ভালোবাসা

০৮ ই নভেম্বর, ২০১২ রাত ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দিন বদলের সঙ্গে সঙ্গে মানুষের মনেরও অনেক পরিবর্তন হয়েছে। পরিবর্তন এসেছে ভালোবাসায়, হয়েছে ডিজিটাল। এখন আর মানুষ আগের মতো ভালোবাসে না। এসব প্রসঙ্গ বাদ দিয়ে মূল বিষয়ে আসি। কিছুদিন আগে একটি মেয়েকে আমার খুব পছন্দ হয়েছিল। একদিন খুব সাহস করে তার সামনে গিয়ে বললাম, একটি ছেলে তোমাকে খুব ভালোবাসে। কিন্তু সে বলতে সাহস পাচ্ছে না। ছেলেটা দেখতে অনেকটা আমার মতো।
: সে কোথায়
: ইয়ে মানে তো...তো...তোমার সামনে। প্লিজ কথা দাও। তুমি আমাকে ফিরিয়ে দেবে না।
: আচ্ছা...আচ্ছা...ঠিক আছে আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে।
: সত্যিই! কথা দাও, তুমি আমাকে কখনও ভুলে যাবে না।
: কথা দিতে পারব না তবে ১ বছরের ওয়ারেন্টি দিতে পারি, এই এক বছরের মধ্যে আমি তোমাকে ভুলে যাব না। আমার দ্বারা কষ্ট পেয়ে যদি তোমার হৃদয় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তাহলে তা আমার ভালোবাসা দিয়ে মেরামত করে দিব। এই হলো বর্তমান প্রেমের অবস্থা।
আগে একটা সময় ছিল যখন মেয়েরা ঘরে বসে হাঁস-মুরগি পালন করে উপার্জন করত। কিন্তু এখন আর সেই দিন নেই, এখন চার-পাঁচটা প্রেমিক থাকলেই যথেষ্ট। আজ এটা দাও, কাল ওটা দাও, চাইনিজে চল ইত্যাদি ইত্যাদি। জেরিন নামে আমার এক ক্লাসমেট আছে, সে মাত্র চারটি ছেলের সঙ্গে প্রেম করে। সে এ পর্যন্ত যত গিফট পেয়েছে, তা দিয়ে একটি গিফট শপ দেয়া যায়। শুনেছি আগমী অর্থবছরে আরও দু’একটা বাড়ানোর কথা আছে। জেরিনকে একদিন আমি বললাম, একসঙ্গে এত মানুষকে কীভাবে ভালোবাস?
: আমি তো কাউকে কখনও বলিনা যে, আমি তোমাকে ভালোবাসি, শুধু তাদের সঙ্গে একটু ভালোভাবে কথা বলি। একে তারা যদি ভালোবাসা মনে করে, তাহলে আমার করার কিছু নেই।
মোবাইল ফোন আসায় প্রেমের ক্ষেত্রে শিডিউল মেইনটেইন করা খুব সহজ হয়েছে, ধরা খাওয়ার কোনো চান্স নেই। ৩০ বছরের মহিলারাও আজ ১৯-২০ বছরের ছেলেদের সঙ্গে প্রেম করে। মিসকল দেয়াটা মেয়েদের একটা ঐতিহ্যে পরিণত হয়েছে। তারা এখন মিস জরিনা থেকে মিসকলার জরিনা হয়েছে। ছেলেরা কল করলে ঘণ্টার পর ঘণ্টা মিষ্টি কথায় চুবিয়ে রাখে। আমার জান কেমন আছ, তুমি কত সুইট লক্ষ্মীটি, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে ইত্যাদি ইত্যাদি। আর যদি কখনও ভুল করে মেয়েরা ফোন করে তাহলে এই সমস্যা, সেই সমস্যা, আম্মু আসছে, আব্বু আসছে, খালু আসছে, পরে কথা বলব একথা বলে রেখে দেয়।
জাস্ট ফান করার জন্য এ কথাগুলো লিখলাম। বাস্তবতার সঙ্গে কতটুকু মিল আছে তা আপনারাই ভালো জানেন, তবে একথা বিশ্বাস করি, এখনও অনেক পবিত্র ভালোবাসা আছে, থাকবে। যে ভালোবাসায় কোনো কিন্তু নেই, নেই কোনো অশ্লীলতা, যেখানে রয়েছে দুটি মনের স্বর্গীয় মিলন, সে ভালোবাসা থাকবে অমর, অনন্তকাল। বিশ্ব ভালোবাসা দিবস সফল হোক, সবার মন ভালোবাসায় ভরে উঠকু—এটাই হোক আমাদের কামনা।
ইতি
তোমার ভালবাসার ভিখারী
ফেরারী মামুন খাঁন
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×