somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গন্তব্য অবশেষ

০২ রা নভেম্বর, ২০১০ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে মনে হয় বিদ্রোহ করে উঠি
চূড়ান্ত কোন পরিণতির দিকে
সহসাই হাত বাড়াই।
চিৎকার করে ঘোষনা করি, “মানি না”।
আজন্ম যে পাপের ভেতর
পৃথিবীর দিন যাপন,
আমি কেন তাকে মেনে নেব?
কেন তাকে আগলে রেখে,
নিজ সম্মতিতে করে যাব পাপ।

বুকের ভেতর হাহাকার করে উঠে, শূন্যতায়-ভীরুতায়
হৃদপিন্ডের অলিন্দ-নিলয়ে
প্রতিকণা রক্তের গমন ও নির্গমনে
বিষাক্ত নি:শ্বাস উঠে আসে।
কেউ একজন বলে থামো!
কোথায় চলেছ? এ পথ তোমার নয়।
তোমার সাথীরা কোথায়?
কোথায় তাদের হারিয়েছ?
হারিয়েছ কবে শেষ পদচিহ্ন?

আমি ঘুম থেকে চমকে জেগে উঠে
নিজেকে আবিষ্কার করা মানুষের মতো
হতবাক তাকিয়ে থাকি।
কি করে বলবো,
কুয়াশার যে জাল তা তো আমারই তৈরী।
তার পেছনে ফেলেছি সাথীদের,
হারিয়েছি তাদের রক্তক্ষরণে
ভেসে যাওয়া শেষ সীমানার আগে।

কেপেঁ কেঁপে উঠেছি এরপরই।
কেউ এসে ছিড়ে দিল কুয়াশার জাল, কি মমতায়!
আপন হাতে দেখালো “গন্তব্য অবশেষ”।
একদম সরল, সোজা।
প্রতিটি ধমনীতে বইয়ে দিল, বিদ্রোহের তাজা রক্ত।
নির্দেশ দিল “এগোও, থামবে না”।
থামি নাই।
থামবো না।
যতক্ষণ থাকবে অন্যায়, থামবো না।
যতক্ষণ থাকবে অত্যাচার, থামবো না।
যতক্ষণ থাকবে পাপিষ্ঠ-কিট-নরপশুদের আনাগোনা,
ততক্ষণ থামবো না।
কখনোই নামাবোনা বিদ্রোহের পতাকা
নতুন সূর্যোদয়ের পূর্বে, গন্তব্য অবশেষে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×