কিছু মানুষ অন্য মানুষকে মুগ্ধ করার অসীম
ক্ষমতা নিয়ে জন্মায়। আর কিছু মানুষের ভিতর এই
ক্ষমতা কখনই আসে না ।
আমি দ্বিতীয় দলের মানুষ ।
কাউকে মুগ্ধ করার মত কিছু কখনই করতে পারি না ।
কেউ অনেক সুন্দর গান গায়, আমি শুধু শুনে যাই । কেউ
অনেক সুন্দর নাচে, আমি শুধু হাত তালি দিয়ে যাই । কেউ
অনেক সুন্দর লেখে, আমি শুধু
ভেবে যাই, কি করে এতো সুন্দর করে লিখে কেউ ।
আমিও লিখি । তবে তা কাউকে মুগ্ধ করার মত কিছু না ।
লিখে যাই, নিজেই পড়ে যাই, আর ভাবি, ধ্যাৎ
কি লিখলাম এটা । না লিখলেই হত ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



