somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোমাকে আমি ভুলে গেছি

১৮ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কষ্টের রাতগুলো অনেক গভীর হয়। কিন্তু আমার কষ্টের রাতগুলো আর গভীর হয় না । এখন আমি ঠিক মতো ঘুমুতেও পারছি। একটা সময় আমি এই কষ্টের রাতগুলোর শেষ হওয়ার অপেক্ষায় থাকতাম। কিন্তু রাতগুলো শেষ হতে চাইতো না, অথচ এখন মনে হয় রাতটা যদি একটু বড় হত তাহলে ঘুমাতে কতই না ভাল লাগতো। আজ আমি নিজেকে নিয়ে ভাবতে পারি। একটা সময় তোমাকে নিয়েই ভাবতাম তখন মনে হত যাকে এত ভালবাসি সে বারবার কেন এমন করে আমার সাথে। চার বছর ভালবাসার পর কারো সম্পর্ক ভেঙ্গে যায়। তার প্রকৃষ্ট উদাহরণ আমি। তোমাকে বলেছিলাম না প্লিজ এমন করিও না যেন আমি কাঁদতে ভুলে যাই আজ আমি সত্যিই কাঁদতে ভুলে গেছি। আজ তোমার জন্য কোন কষ্ট হয় না। আমি তোমাকে কয়েকমাস আগেও দিনে ২০০ বারের বেশি কল দিতাম শুধু তোমার সাথে কথা বলার জন্য। তুমি আমার ফোনটাই ধরতে না। বরঞ্চ দুই একবার ধরতে তাও দুই থেকে তিন মিনিটের বেশি কথা বলতে না। আজ আমি তোমাকে কল তো দূরে তোমার কোন কিছুই দেখি না। দেখেছো আমি আজ তোমাকে ব্লক করে রাখতে পারি। তুমি বলছো আমি তোমাকে ঠকাইছি কিন্তু বলোতো তুমি এই কয়েকমাস কত ওয়েটিং ছিলে বারবার বলার পরও ওয়েটিং ছাড়তে পারো নি। আমার চেয়েও তোমার বন্ধুরাই তোমার আপন হয়ে উঠেছিল। আমার সাথে কথা বলতে বলতে তুমি তাদের ফোন ধরতে কিন্তু একবারও বুঝতে না আমি যে ফোনের অপর পাশে তোমার অপেক্ষায় আছি। শুধু ফোনে টাকা দেওয়া ছাড়া আর কোন sms করতে না। তোমার বাসায় তোমার ফ্যামিলির সাথে পর্যন্ত দেখা করেছি তোমার জন্যই কিন্তু তুমি আমাকে সেভাবে ভালবাসতে পারো নি। আজ যখন সবকিছুই শেষ তখন তুমি বলছো তোমাকে আমি কষ্ট দিচ্ছি। তোমার জন্য আমি এইচ্ এস সি তে ভাল রেজাল্ট করতে পারি নি। তবুও আশা ছিল এক খানে না এক খানে আমি চান্স পাবোই কিন্তু ফ্যামিলির পাশাপাশি যখন তুমিও যখন খোটা দিতে শুরু করলে তখন আমি এক অন্ধকারে ডুবে গেলাম। চারেদিকে হতাশা কাজ করা শুরু করলো। কি করবো আমি,,,আমি তো এত খারাপ ছাত্র ছিলাম না। প্রাইভেট ভার্সিটিতে পড়ার জন্য মনটাও সায় দিচ্ছিল না। একটা দুইটায় ওয়েটিং ছিলাম ভাইভা দিয়ে এসেও কোন যায়গায় ভর্তি হতে পারছিলাম না। আর এরকম হতাশার মাঝেও তোমার কাছে যখন একটু সান্ত্বনা চাইতাম তুমিও তখন খোটা দিতে শুরু করলে। তবে একজন ঠিকই আমার পাশে দাড়িয়ে ছিল। সে নিজে আমার জীবনটা নতুন করে সাজানোর পথ দেখিয়েছিল। হয়ত সৃষ্টিকর্তা আমার চোখের পানির মর্মটা বুঝতে পারতেন। ধীরে ধীরে ভুলতে শুরু করলাম তোমাকে। আর এখন চুড়ান্ত ভাবেই ভুলে গেছি। কোন অযুহাত নেই, পিছুটানও নেই। হয়ত পিছুটান থাকতো যদি তুমি আমার পাশে থাকতে কিন্তু তুমি চাও নি। আজ আমি আমার জীবনকে নতুনভাবে সাজাতে পেরেছি। তোমার কোন প্রয়োজন নেই এখানে। আর ভেবো না তোমার কাছে আমি ফিরে যাবো। সে সুযোগ তুমি হারিয়েছো।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্যায়া হুয়া ? হুক্কা হুয়া; হুক্কা হুক্কা হুক্কা হুয়া

লিখেছেন সামছুল আলম কচি, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৫


২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

×