ঢাকা বিশ্ববিদ্যালয় ও ছাত্রলীগের ১৯ দফা দাবীর ১টি মাদকমুক্ত ক্যাম্পাস প্রসঙ্গে, ,,,
প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু নামেই তার জৌলুস ধরে রেখেছে । কিন্তু আদৌ কি সেটা আছে। ছাত্ররাজনীতির কবলে এ বিশ্ববিদ্যালয়ের হল গুলোর অবস্থা খু্বই খারাপ। তাদের কথায় যোগ্য নেতৃত্বগুণের কথা থাকলেও এর কতটুকু পূরন হচ্ছে তা সত্যিই সন্দিহান। মাদক এখন হাতে হাতে পাওয়া যায়। ধরে নিলাম ধূমপান এখনকার তরুনদের ফ্যাশন আর যারা অধূমপায়ী তারা ক্ষেত। তাহলে কতিপয় শিক্ষার্থীদের গাঁজা, হেরোইন, ইয়াবা, সিসা গ্রহনও কি তাহলে তাদের ফ্যাশন। শুধু এই কতিপয় শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির সাথে জড়িত বলে সাধারন ছাত্রদের কি অসুবিধা হয় তা শুধু এর ভুক্তভোগীরাই জানে। কিন্তু প্রতিবাদ করার সাহস সাধারন ছাত্রদের হয় না। এর কারন এদের পাশে দাঁড়ানোর মত কেউ নেই। মাদক গ্রহনকারী শিক্ষার্থীরাই আবার রাজনীতির সাথে জড়িত। বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে এসে হলে রাতের বেলায় মাদকগ্রহন এবং সাধারন শিক্ষার্থীদের দুঃসহ যন্ত্রনা দেখারমত কেউ নেই। অনিরাপত্তায় ভুগছে সাধারন শিক্ষার্থীরা । যা খুবই দুঃখজনক ।
- ঢাবির একজন সাধারন শিক্ষার্থী ।
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০১৫ সকাল ১১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




