সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১১ রাত ২:১৯
চট্টগ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করতে আপনার সহযোগিতা চাই
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ঢাকা শহরে পথশিশুদের নিয়ে অনেকগুলো সংগঠন কাজ করছে। সারা দেশেই ব্যক্তিগত পর্যায়ে এবং সামষ্টিকভাবে এ নিয়ে কাজ হচ্ছে। আমিও অনেকের মত সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করার স্বপ্ন দেখি। একটা ছোট্ট পরিসরে হলেও চট্টগ্রামে কিছু সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আমি এবং আমার কয়েকজন বন্ধু কাজ শুরু করেছি। আমার ব্লগ পথশিশুদের জন্য নিয়মিত পড়লে আপনারা এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তাছাড়াও অমাদের ফেসবুক গ্রুপে Help Street Children of Bangladesh আপনাদের জন্য নিয়মিত আপডেট থাকবে। এছাড়া আমরা আছি টুইটারে । আমরা কোন রাজনৈতিক সংগঠনের ব্যানারে কাজ করতে চাই না। সুন্দর আগামীর জন্য সুন্দর একটি প্রচেষ্টা চালিয়ে যাওয়া আমাদের প্রত্যয়। প্রাথমিকভাবে আমরা শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। এক্ষেত্রে আপনাদের আর্থিক সহযোগিতা যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন মেধার প্রয়োগ। আমরা শিক্ষা উপকরণ এবং শ্রেণীকক্ষের ব্যবস্থা করে দিতে পারব। কিন্তু আপনি যদি আপনার মূল্যবান সময় থেকে একটু সময় এই সমস্ত শিশুকে শিক্ষা দেওয়ার জন্য ব্যয় করতে সম্মত হন তবে আমরা এগিয়ে যেতে পারব। ভাল থাকুন, কাছে থাকুন। শুভরাত্রি।
৩টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।