somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছু নষ্টদের অধিকারে যাবে

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু একটা লিখবো বলে মাঝে মাঝেই কলম ধরি ,কিন্তু কি লিখবো লিখবো করে প্রতিবারই থেমে যাই,কলম সাবলীল চলে না

বর্তমানে দেশে অনেক ইস্যু,মানুষ পুড়ে মরে,হরতালে গাড়ি পোড়ে,আর বিশ্বজিতেরা লাশ হয়ে পড়ে থাকে আর রাজাকারেরা জেলখানায় মুক্তির দিন গোনে।হুমায়ন আজাদ বলেছিলেন -সবকিছু নষ্টদের অধিকারে যাবে। আজ স্যারের কথা সত্যি করে সবকিছু নষ্টদের অধিকারে চলে গেছে

গার্মেন্টসে ১২৪ জন শ্রমিক পুড়ে কয়লা হলো,আমরা কিন্তু এখন সব ভুলে গেছি দুইটা মিছিল দুইটা মিটিং ব্যাস সব শেষ! সরকার অনেক অনেক আশ্বাস ই দিলো,কিন্তু এখন পর্যন্ত আশুলিয়াই ৩০০ এর বেশি ফ্যাক্টরীতে ঝুকি ব্যাবস্থাপনা পর্যবেক্ষনে কোন সরকারী টিমের দেখা পেলাম না।১২৪ জনের ক্ষতিপূরনের আশ্বাস দিয়েই সরকার ক্ষান্ত কিন্তু আরো যে ৪ লাখের ওপর শ্রমিক এই অষ্ণলে কাজ করে তাদের কথা ভাবার মত সময় সরকারের কোন কর্তাব্যাক্তির হাতে নেই।আবারো ১০০ জন পুড়ে মরবে তারপর আরো তারপর আরো এভাবেই বাড়তে থাকবে শ্রমিকের লাশের মিছিল।

১০ তারিখে বিশ্বজিত্‍ যখন কিরিচের আঘানে ক্ষতবিক্ষত হচ্ছিল সেই হরর শো টিভিতে আমরা অনেকেই দেখেছি।কিছু জোম্বি যখন তাকে কোপাচ্ছিল,আমি আশপাশে কোন মানুষ দেখি নি ওগুলোকে আমার তখন হরর ফিল্মের জোম্বি মনে হচ্ছিল। বিশ্বজিতের জায়গায় ওইদিন আমি আপনি যে কেউই প্রতিস্থাপিত হতে পারতাম। আশাকরি ২ দিন পর আমরা বিশ্বজিত্‍ কে ও ভুলে যাবো,তারপর নতুন ইস্যু পেয়ে আমরা আবার লাফাবো আর জোম্বিরা কিরিচ হাতে আমাদের তাড়া করে বেড়াবে।

এই সময়ের সবচেয়ে বড় ক্ষত জামাত শিবির। একাত্তরে যে জড় আমরা গোড়া থেকে ওপড়াতে পারিনি তাই আজ বীষবৃক্ষ হয়ে এই দেশটাকে গিলে খেতে আসছে,আর আমাদের রাজনীতিকরা এখনো ভোটের হিসেবের যোগ বিয়োগে ব্যাস্ত। শিক্ষকরা তাদের ন্যায্য বেতনের দাবীতে আন্দোলন করলে তাদের ওপর গরম পানি ছোড়া হয় অথচ শিবিরের শূয়োর গুলো পুলিশ মেরে হাসপাতালে পাঠালেও সরকার তা সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষন করে আর ভোটের খাতায় হিসেব মেলায়। জামাতের মত একটা প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ গোষ্ঠি এদেশে রাজনীতি করার অনূমতি পাই কেমনে?

আমরা আমজনতা সবকিছু দেখে যাওয়ায় আমাদের নিয়তি।এই দেশে বাচতে হলে বিন্পী আওয়ামী লেজুড় ধরা লাগে,এখানে মানুষ হয়ে বাচা বড় কষ্টকর।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×