১২.১২.১২
১২ ই ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
১২.১২.১২
তারিখটায় সংখ্যার অন্তমিল বড়ই চমৎকার। অনেকের প্রত্যাশা ছিল চমৎকৃত সংখ্যামিলের সঙ্গে দিনটিও চমৎকার যাবে। অনেক বন্ধুই জানালো দিনটি নিয়ে তাদের নিজস্ব ভাবনার কথা। প্রিয়সীদের আবদার ছিল প্রিয় মানুষটিকে নিয়ে সারদিন কাটানোর। একান্তে নিজেদের করে। কেউ কেউ আবার প্রিয়জনকে অবাক করে দিতে দিনটি ঘিরে
তবে পৃথিবীর বৃহত বদ্বীপ রাষ্ট্রের রাজধানী ঢাকায় দিনটি কেমন ছিল...............। হেমন্তের কুয়াশাচ্ছন্ন কিছুটা ঘোলা আকাশে ছিটেফোটা রোদ ছিল। নগরবাসী অন্যদিনের চেয়ে খুব ভোরেই নেমে গিয়েছিল রাস্তায়। বিরাট অবরোধ ও হরতাল শেষে একটি কর্মদিবস আবার পরেরদিন হরতাল। রাজপথ.........অলিগলি.........কোথাও ফাঁকা নেই। মানুষ..........দু’চাকা, তিন চাকা, চার চাকায় মাখামাখি। এরমধ্যে আবার ছিল ঈদগাহে.........জানাজায় অংশগ্রহণে বিপুল জনস্রোত। বঙ্গবন্ধু এভিনিউয়ে ক্ষমতাসীন দলের কর্মসূচী। বাহ.......চমৎকার সব মিলে ঢাকা ছিল লোকে লোকে ঢাকা। আর সন্ধ্যায় বাসে আর টেক্সিতে পিকেটারদের প্রজ্জ্বলিত আগুন। এরমধ্যে রোমান্স............একটু বেমানান। আছে জনমনে ভয়, ভীতি.......যেখানে নেই ভালোবাসা...মমতা...স্বপ্ন আর আশা।
আমি আশাবাদী.............আশায় থাকি সত্যিকারের চমৎকার একটি দিনের অপেক্ষায়। যে দিনটি কেবল সংখ্যামিলে নয়, হবে বাস্তবিক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন
ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।...
...বাকিটুকু পড়ুন
স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের...
...বাকিটুকু পড়ুন
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন