রি-পোস্ট বাংলাদেশের জন্য
আজ ২৬ তম রোজা শেষ করলাম, ২৭ তম রজনীতে এসে পৌঁছলাম। আশা করি আজ কিয়ামুল লাইল তথা তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কুয়েতের জাতীয় মসজিদ "মসজিদ আল কাবীরে" যাবো, ইনশা আল্লাহ। এই মসজিদে গত বছর প্রায় ১ লক্ষ ৩০ হাজার মুসল্লী নামাজ আদায় করেন।
এই রাতই কদরের রাত, এমন কথা জোর দিয়ে বলা যায় না। হাদীস অধ্যয়ন করলে যা বুঝে আসে, তা হলো রমযানের শেষ দশকের যে কোন বে-জোড় রাতে কদর হতে পারে। সে হিসেবে ২১- ২৩ - ২৫ - কদর রজনী চলে গেছে নচেৎ ২৭ ২৯ এই রাত গুলোতে কদর রজনী হতে পারে।
বিশেষ করে সাতাশ তারিখকে গুরুত্ব দেয়ার কারণ হলো;
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে কদর নামে একটি সূরা অবতীর্ণ করেছেন; আলোচ্য সূরাতে "লাইলাতুল কদর" এই শব্দটি তিন বার এসেছে, আর আরবীতে ليلة القدر এখানে নয়টি অক্ষর রয়েছে। আর নয়কে তিন দিয়ে পূরণ করলে.. ৩ × ৯ = ২৭ ফলাফল ২৭ হয়। এই হিসেবে অনেকে সাতাশ তারিখকে গুরুত্ব বেশি দিয়ে থাকেন।
আরও বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


