somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকুলতার গল্প

২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ময়মনসিংহ স্টেশন।ট্রেন এক্ষুণি ছাড়বে।কামরায় ওঠার আগে শেষ কথাটায় আমি একজনকে বললাম কিছু কিছু ভালো লাগার কারণ না থাকলেও চলে ,ভালো থেকো
বলে ট্রেনে উঠে গেলাম।সে তাকিয়ে রইলো জানালার দিকে যেখানটায় বসে আছি।আমি তাকালাম না।অনেক কষ্ট নিয়ে আকাশের দিকে চেয়ে কিছু প্রশ্নের উত্তর খুঁজছি।কখন যে ট্রেন ছেড়ে দিল টেরই পেলাম না।হয়তো সে স্টেশনেই আছে।অন্য ট্রেনের অপেক্ষায়।তার এখনকার যাত্রা যে আমার পথে নয় অথবা অন্য কোন সময়।

অনেকদিন পর কথাটা মনে হলো যখন নিশ্চুপ নীরবতা কথা বলতে শুরু করেছে,রাতের কফি হাউসে
দু একজনের আনাগোনা।একটু ঝিমুনি ধরায় কফিতে চুমুক দেয়াটা বাধ্যতামূলক হয়ে গেল।
কফি শেষ করতেই রাতের গল্প প্রোগ্রাম টিমের গাড়ী হাজির।আজ টিএসসি এলাকায় শ্যুট করা হবে।সব রেডি।ক্যামেরাম্যান আর উপস্থাপকের সাথে কথা বলতে বলতে প্রোডাকশনের কেউ একজন জানালো গেস্ট উপস্থিত।আমি রাজু ভাস্কর্যের সামনে থেকে টিএসসি বিল্ডিংয়ের সামনের ফাকাঁ জায়গাটায় আসতেই তাকে দেখলাম।কেমন যেন একটা ঘোরের মধ্যে পড়লাম।সে ই সে।কিছুটা বদলে গিয়েছে ,কিছুটা আগের মতো।তখনও হৃদ্য আমাকে দেখেনি।আমি পুরনো দিনের কথা মনে করে বাস্তব থেকে আপাত অনেকটা দূরে ফ্ল্যাশব্যকের শহরে চলে গেলাম।কতক্ষণ এভাবে গেল জানিনা। এরপর ফোনের রিংটোনের শব্দে এই মুহূর্তে ফিরে এলাম।হ্যাটটা খুলতে খুলতে সবার মাঝে এলাম।রাত ১০ টা।লাইট ক্যামেরা একশনে রাতের গল্প শুরু হলো। টিএসসি ,শহীদ মিনার,পলাশী ঘুরে রাজু ভাস্কর্যের সামনে এসে উপস্থাপক বললেন আজকের মতো বিদায়,ভালো থাকবেন আর থাকবেন রাতের গল্পের সাথে।ততক্ষণে ঘড়িতে সময় ১১ টা ৪৭

কফি হাউসে আবার সবাই বসা।কফি শেষ করে হৃদ্য বললো রাফসান চলেন তো একটু আগায়া দিবেন।খানিক ইতস্তত করার পর বললাম ওকে।
আমরা গাড়ীতে।হৃদ্য বললো
-এভাবে দেখা হবে
-ভাবনি তাই তো,আমি ভেবছি।
-আর কি ভেবেছ
-অনেক কিছু।এখন অবশ্য ভাবনাটা কম হয়।
-কেন
-যাকে বারবার চেয়েছি তার ভাবনাকে যখন স্পর্শ করতে পারিনি তখন খুব ভেবে কি লাভ।
-আর কি করেছ
-কিছুই না আবার অনেক কিছুই।তার গানের একটা শোও মিস করিনি।বাদ দাও আমার কথা তোমার কেমন চলছে? অবশ্য ভালো চলারই কথা কারণ তুমি তো এখন অনেক বড় সিঙ্গার।
-বড় হলেই ভালো থাকা যায় ?
-অনেকখোজার পর অনেক প্রহর ফুরিয়েছে।
-আবার কি সে পথে যাওয়া যায় অথবা প্রথম প্রণয় দিনে ?
কিছুক্ষণ পর বললাম
-যায় যদি একটা গান শোনাও
বাসার সামনে এসে গিয়েছি।ও নেমে গেল। আমি বললাম
-আসি
-গান শুনবেনা
গাড়ী থেকে নেমে বললাম
-চলো কিছুক্ষণ হাটি
আমরা হাটছি ধানমন্ডি 9/A রোডে।ও গাইছে"আমার মন কেমন করে"

মানুষহীন রাস্তায় আমরা দুজন।ভাবছি রাত যদি না ফুরাত তবে এ যাত্রা হতো অনন্তকালের
কিছু গান
কিছু ভাবনা
অথবা আকুলটায়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

দেখে শূন্য চাকত

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫২


কেমন করে সাজাও তুমি?
কলমের সাথে- খাতার প্রেম,
মাটির সাথে মৃত্যুর লাশ,
ঘাসের গায়ে ঘাসফড়িংর কাশ।
শেষ বিকালে ভাবনার সাথে
চিন্তার হয় রে অবকাশ-
সবিই যেনো শূন্যে প্রেমে আশ
হাত গুটানো-জীবনের নাশ;
বাস্তবতার হয় নির্দয় স্বার্থপর
সময়ের শুধুই... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

×