somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই সময়ে সেই সব ভাবনারা

১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেই সময়ে অতোশতো বুঝতাম না শুধু ছুটতাম,এই সময়ে কিছুটা হলেও বুঝি কিন্তু ছুটি না ।সেই সময়ে আবেগ ছিলো পাহাড়সম তাই অনেক কষ্টের কাজ করতে গিয়েও একদমই কষ্ট মনে হয়নি ।এই সময়ে অনেক সহজকাজেও মন বসেনা ।

সেই সময়ে একটা স্টোরি করলে খুশির অন্ত ছিলোনা ।এই সময়ে খুব ভালো কিছু করলেও মন ভেজেনা ।সেই সময়ে কোন ক্লান্তি ছুঁতে পারতোনা ।এই সময়ে মনের অবচেতনেই খানিকটা ক্লান্তি এসে ভর করে ।সেই সময়ে অনেক কিছুকেই পাত্তা দিতাম। এই সময়ে সেটাকেই পাত্তা দেই যেটা পাত্তা দেওয়া উচিত ।সেই সময়ে আড্ডা হতো সময় না মেনে ।এখন আড্ডা হয় ঠিক সময় জেনে ।সেই সময়ে চা পানের বিরতির মাঝে তোমার কথা ভেবে ফেলতাম ।এই সময়ে অনেক অবসরেও ঠিক ভাবা হয়ে ওঠেনা ।

সেই সময়ে দুপুরে লাঞ্চ করেছি কিনা তা ভুলে গিয়ে নিউজরুমে ব্যস্ত থাকতাম।কবিতার আড্ডা হলেই ছুটে যেতাম।প্রিয় মানুষদের সান্নিধ্য পেতে জ্যাম ট্যামকে পাত্তা না দিয়ে পায়ে হেঁটেই উপস্থিত হতাম।এই সময়ে এক মিনিটের পথেও রিক্সা না হলে চলেই না । সেই সময়ে রাতের পর রাত জেগে প্রুফ রিড করতাম ।নিজ গর্জেই লেখা সংরহ করতাম সাহিত্য পত্রিকা বের করতে ।নিঃসঙ্কোচে মঞ্চে ওঠে নিজের কথাগুলো বলতাম । এখন আমি খুব হিসেবি ।যুক্তি ছাড়া চলতে চাইনা । উক্তিতে সীমাবদ্ধ থাকতে পারিনা ।সেই সময়ে নস্টালজিয়া কিছুটা স্পর্শ করতো ।এই সময়ে অবচেতনেই নস্টালজিক হয়ে যাই ।

সেই সময়ে শহর ছিলো খুব আপন । এই সময়ে শহর বড্ড আধুনিক ।আধুনিকতা আমার আর শহরের মধ্যে কিছুটা শূন্যতা তৈরী করেছে ।সেই সময়ে মানুষগুলো বড্ড আপন ছিলো ।এই সময়ে মানুষগুলো বড্ড যান্ত্রিক ।সেই সময়ে সেলফির ঝড়ে আমাদের গল্পগুলো হারিয়ে যেতোনা । এই সময়ে সেলফিই যেনো সব আনন্দ কেড়ে নিয়েছে ।আর সেলফোন আমাদের করেছে বৃত্তবন্দী ।সেই সময়ে সাইকেল চালিয়ে আনন্দনগরে ছুটতাম ।এই সময়ে বাইকের চাকা বিন্দুমাত্র সেই নগরকে স্পর্শ করতে পারেনা ।সেই সময়ের অনুভূতিগুলো সত্যিই অসাধারণ ছিলো ।আড্ডা শেষে আড্ডার গল্পই আমাদের আঙিনাকে মুখরিত রাখতো ।রাতজেগে রেডিও না শুনলে ধুমই হতোনা ।শুক্রবার বিকেলে বিটিভির সিনেমা না দেখলে আফসোস ভর করতো ।সিনেমার মধ্যবর্তী বিরতিতে কারেন্ট চলে গেলে বিরক্তিন অন্ত ছিলোনা । এই সময়ে হাতের কাছে শত শত সিনেমার সংগ্রহ থাকলেও দেখতে ইচ্ছে করেনা ।সেই সময়ে কলম দিয়ে পাতার পর পাতা লিখতাম ।এই সময়ে কীবোর্ড থাকলেও অনেক কম লিখা হয় ।সেই সময়ে একমুহূর্তের সিদ্ধান্তেই চলে যেতে পারতাম বহুদূরের পথে ।এই সময়ে অনেক প্ল্যান করেও যাওয়া হয়না ।সেই সময়ে প্রিয় লেখকের বই পড়তে পড়তে ঘুমিয়ে যেতাম।বই বুকে নিয়েই সকাল হতো ।এই সময়ে পিডিএফ অনেকটাই ম্লান করে দিয়েছে সেই সুখাবেশগুলোকে ।

সেই সময় আর এই সময়ের মধ্য বিস্তর ফারাক।আমরা নগরকেন্দ্রিক হচ্ছি কিন্তু ততোটা কাজ করছিনা যতোটা করা উচিত ।সেই সময়ে ফিরে যেতে চাইলেও অসম্ভব।তার চেয়ে বড় কথা এই সময়কে আমরা নিজেদের রঙে সাজাতে পারলে আমাদের পৃথিবীটা হবে সেই সময়ের চেয়েও রঙিন ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

ভূয়া মুক্তিযোদ্ধা - প্রমাণ

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ১:১২



ব্লগার সাহেব আমেরিকা থেকে লিখেছেন, “অমুক আসলে মুক্তিযোদ্ধা নন।”

আমি বন্ধুকে ফোন করলাম।
বললাম, “তুমি নাকি ভূয়া মুক্তিযোদ্ধা?”

সে বলল, “বুঝতে পারছি না।”

“কেন?” আমি প্রশ্ন করলাম।

“১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দেবীপ্রসাদ যাত্রা

লিখেছেন জ্যোতির্ময় ধর, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৩:২১


আমি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্র। চট্টগ্রামের মোমিন রোডের রুচিশীল বই বিপণি কথাকলির বুকশেলফে চোখ বুলাচ্ছিলাম । হঠাৎ একখানি বইয়ের ওপর এসে থমকে গেল আমার চোখ । "ক্ষুদে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×