somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপ্লবের সহযোগী ‘খুনি’র দণ্ডও কমালেন রাষ্ট্রপতি! এইটা কি রাষ্ট্রপতি???

২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লক্ষ্মীপুরের সেই আলোচিত ‘খুনি’ এ এইচ এম বিপ্লবের এক সহযোগীরও খুনের সাজা আংশিক মাফ করে দিয়েছেন রাষ্ট্রপতি। তাঁর নাম সৈয়দ আনোয়ারুল আজিম ওরফে বাবর। তিনি ছাত্রলীগের জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাবর লক্ষ্মীপুর পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের বিতর্কিত নেতা আবু তাহেরের ছেলে বিপ্লবের ঘনিষ্ঠ সহযোগী। বিপ্লব যেসব হত্যা মামলার আসামি, তার সবগুলোতে বাবরও আসামি। বিএনপির নেতা ও আইনজীবী নুরুল ইসলাম হত্যা মামলায় বাবরের মৃত্যুদণ্ড এবং কামালউদ্দিন হত্যা ও মহসিন হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তিনটি খুনের ঘটনাই ঘটে আওয়ামী লীগের আগের (১৯৯৬-২০০১) সরকারের আমলে। বাবর পরে উচ্চ আদালত থেকে নুরুল ইসলাম হত্যা ও কামাল হত্যা মামলায় খালাস পান। মহসিন হত্যা মামলায় তিনি লক্ষ্মীপুর কারাগারে আছেন। বিপ্লবও একই কারাগারে আছেন।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর বিপ্লবের মতো বাবরেরও সাজা মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করা হয়। রাষ্ট্রপতি মহসিন হত্যা মামলায় বাবরের সাজা যাবজ্জীবন থেকে সাত বছর কমিয়ে দিয়েছেন। রাষ্ট্রপতির এই ক্ষমার বিষয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশ জারি করে বলে মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে।
তবে গতকাল জানতে চাইলে কারাগারের চট্টগ্রাম বিভাগের উপমহাপরিদর্শক মো. ফজলুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা এখনো বাবরের সাজা কমানোসংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ পাননি।
এর আগে রাষ্ট্রপতি গত বছর নুরুল ইসলাম হত্যা মামলায় বিপ্লবের ফাঁসির দণ্ড মওকুফ করেন। সর্বশেষ কামাল হত্যা ও মহসিন হত্যা মামলায় বিপ্লবের যাবজ্জীবন সাজা কমিয়ে ১০ বছর করেছেন রাষ্ট্রপতি। ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত আদেশ জারি করে।
আওয়ামী লীগ সরকারের গত আমলে আবু তাহের ও তাঁর ছেলেদের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনীর নানা অপরাধমূলক তৎপরতার কারণে লক্ষ্মীপুর ‘সন্ত্রাসের জনপদ’ নামে পরিচিতি পায়। বিপ্লব, তাহেরের পালিত পুত্র আবদুল জব্বার লাবলু ওরফে লাবু ও জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক বাবর তখন ছিলেন এলাকায় মূর্তিমান আতঙ্ক। তাঁরা তিনজনই এখন লক্ষ্মীপুর কারাগারে আছেন
সোরছ
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

×