আমি দুই একদিনের মধ্যে একটা ল্যাপটপ কিনবো। আমার বাজেট ৩৫ থেকে ৪০, এখন আপনাদের সাজেশন চাই। :-)
কাংখিত ল্যাপটপ কনফিগারেশন:-
প্রসেসরঃ কোর আই ৩
হার্ডডিস্কঃ নুন্যতম ৫০০জিবি
ডিসপ্লেঃ ১৪ ইঞ্চি
র্যামঃ ২/৪জিবি
পছন্দের ব্র্যান্ডঃ এইচপি /ডেল /ফুজিত্সু (কারনসহ অন্য ব্র্যান্ডও সাজেস্ট করতে পারেন)।
এখন আপনাদের কাছে জানতে চাই, আমি কোন ব্র্যান্ডের কোন মডেলটি ক্রয় করবো?
(পরামর্শের স্বপক্ষে যুক্তি চাই।)
আমি দুইটা মড়েল পছন্দ করেছি।
১। ফুজিত্সু এলএইচ ৫৩২
২। এইচপি প্রোবুক ৪৪০ জি১
ফুজিত্সু এলএইচ৫৩২ এর রিভিউ দেখলাম খুব একটা ভালনা। গুগল করে এইচপি প্রোবুকের কোন রিভিউ পোষ্ট পেলাম না। কেউ যদি এইচপি প্রোবুক ৪৪০ কোর আই থ্রি সম্পর্কে মতামত জানাতেন তাহলে খুব ভাল হয়।
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০১৪ রাত ৯:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


