রেসিপি: চিকেনের পঞ্চ ব্যান্ঞ্জন!!
২৩ শে মে, ২০০৭ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চিকেনের পঞ্চ ব্যান্ঞ্জন!!
১। চিকেন ব্রেস্ট
২। বাধাকপি
৩। মাসরুম
৪। গাজর
৫। টমেটো
প্রক্রিয়া:
চুলায় বড় হাড়ি/সসপ্যান (কারণ বাধাকপি প্রথমে বড় তারপরে তাপে/চাপে ছোট হয়) ঢাকনা সহ হইলে ভাল হয় দিয়া হালকা তেল সহকারে লবন/এলাচ/দারুচিনি (একটু দম নিন)/পিয়াজ/রসুন/মরিচ (ক্রমানুসারে) দিয়া কিয়তক্ষন নাড়াচাড়া করুন। অত:পর পরিমানমত গুড়া হলুদ,মরিচ, আদা, জিরা (এবং আপনার স্টকে যাহা যাহা আছে) দিয়া আবারও একটু নাড়াচাড়া করুন। অত:পর চিকেন আর মাসরুম দিয়া এইবার একটু দম নিয়া ভালমত নাড়াচাড়া করুন এবং কিয়তক্ষন পরে ঢাকিয়া দিন যাহাতে জিনিষ-পত্রাদি চিকেনের ভিতরে ঢুকিতে পারে। তাহার পর আপনার ধর্যৈঅনুযায়ী অপেক্ষা করিয়া বাধাকপি/গাজর/টমেটো দিয়া একটু নাড়াচাড়া করিয়া আবার ঢাকিয়া দিন।
এইবার একটা মুভি ছাড়ুন আর টাইমারে ১৫/২০ মিনিট সময় দিয়া আয়েশ করিয়া একটা সিগ্রেট ধারন।
অত:পর টাইমার বাজিলে উঠিয়া গিয়া লবন দেখুন (সাবধানতা: জিহবা পুরিলে লেখক দায়ী নহে) এবং হাড়ি চুলা হইতে নামাইয়া খাওয়া শুরু করুন আর বলুন কি মজা হইছেরে!!
(ইহা একান্তই লেখকের আবিষ্কার এবং সময় ছিল না দেখিয়াই এই অবস্থা। ঐদিন ইচ্ছা ছিল চিকেন কারি আর বাধাকপি/মাসরুম ভাজি করিবার আর সালাদে গাজর/টমেটো। এই রন্ধন প্রনালী আগে কেহ আবিষ্কার করিয়া থাকিলে করিতেই পারেন কিন্তু আমি ইহা পেটেন্টের জন্য দাবী জানাইলাম কারণ খাইতে আসলেই মজা হইছিল পঞ্চ ব্যানজনটা। আপনারাও চেষ্টা করিয়া দেখুন না!!)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও...
...বাকিটুকু পড়ুনআমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-


(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন