ডাস্টবিনে ফেলার আগে ------১। সম্পর্ক-- live it, love it, colour it....
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জীবন আসলে কিছু সম্পর্কের অবিরাম উদযাপন। কিছু পরিবার সূত্রে পাওয়া, কিছু আবার চলার পথে খুজেঁ পাওয়া। কিন্তু কখনো কখনো চলতে চলতে খুজেঁ পাওয়া এই 'পড়ে পাওয়া চোদ্দোআনা' সম্পর্কগুলো আমাদের জীবনে এতোটাই গুরুত্বপূর্ন হয়ে ওঠে যে সেগুলো অধিকার করে রাখে আমাদের প্রাত্যহিকতা, আমাদের ভাবনা, স্বপ্ন এমনকি আমাদের জীবনকেও।পরিবারসূত্রে পাওয়া কিছু কিছু সম্পর্ক হয়তো কিছুটা বাধ্যতামূলক ভাবেই আমাদের সারাজীবন বয়ে বেড়াতে হয়। কিন্তু সেখানে সম্পর্কের উদযাপন থাকে কি??
জীবন তো আসলে কিছু মুহুর্তের সমষ্টি। কিছু আনন্দের, কিছু দুঃখের আবার কিছু শুধুই বয়ে চলা সময়ের খন্ডাংশ। আমাদের সম্পর্কগুলো কি আসলে এই জীবনেরই রূপক নয়? কিছু আমাদের হাসায়, কিছু কষ্ট দেয়, কিছু জীবনবিমুখ করে তোলে আবার কিছু বাঁচতে শেখায়। আর এই সম্পর্কগুলোর টানেই মানুষ খাদের কিনারায় গিয়েও পিছন ফিরে তাকায়...ফিরেও আসে...কান্না মুছে হাসতে শেখে। একটা সত্যিকারের সম্পর্ক বোধহয় সেটাই যা মানুষ কে সেই নির্ভরতা দেয় যে সে রোজকার ইঁদুরদৌড় আর ভন্ডামি থেকে এক ছুটে পালিয়ে গিয়ে একটা অন্তহীন নীল আকাশের তলায় আর দীগন্তবিস্তৃত সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে প্রান খুলে শ্বাস নিতে পারে আর মুখের মুখোশটা একটানে ছিঁড়ে ফেলে চিতকার করে বলতে পারে "দেখো... এটাই আমি... সত্যিকারের আমি."
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের...
...বাকিটুকু পড়ুনবাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,...
...বাকিটুকু পড়ুনমাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন