somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রথম মুভি রিভিউঃ লেমন ট্রি(২০০৮)

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১০:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার এক বন্ধু আছে, ফিলিস্তিনি। ওর নাম হল হোমাম। খুব ভাল ছেলে, সবাইকে সন্মান দিয়ে ‘আপনি’ করে কথা বলে। ওর সাথে পরিচয় এআইইউবি’তে এসে, এই বছরের শুরুতে। কয়েক মাস আগে ও কি একটা কাজে খুলনায় গিয়েছিল, তখন আমিও ছিলাম খুলনাতে। চলে আসার দিন ও আমার সাথেই ছিল প্রায় সারাদিন, আমার বাড়ীতেও গিয়েছিল। অনেক বিষয়ে কথা হল সেদিন, ভার্সিটিতে এত কথা বলা হয়নি কখনও।

ওদের আসল বাড়ী হল গাজা’তে। কিন্তু সেখানে থাকার মত পরিবেশ একদমই নেই। সারাক্ষণ খালি যুদ্ধ, চারিদিকে খালি মৃত্যু। ওর পরিবারের সবাই এজন্য অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। ওরা বেশ অনেকগুলো ভাই, ওরা তিন ভাই থাকে বাংলাদেশে, ষ্টুডেন্ট ভিসা নিয়ে। ওদের সবার বড় ভাইটা থাকে দুবাইতে। ওর আব্বা-আম্মা থাকেন আরব-আমিরাতে, ওয়ার্ক পারমিট নিয়ে। আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করলাম যে এই ওয়ার্ক পারমিট বা ষ্টুডেন্ট ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে ওরা কি করবে? ও বলল যে কিছু একটা উপায় তার আগেই বের করতে হবে। আমি বললাম যে তাহলে কি ওরা কোনদিন নিজের জায়গায় ফিরে যাবে না। ও মুখটা খুব করুণ করে বলল, সেখানে আমাদের জন্য কিছুই নেই। যদি আমাদের সেখানে ফিরে যেতে হয় তার অর্থ নিশ্চিত মৃত্যু। আমার খুবই মন খারাপ হল এটা শুনে। এই জীবনতো আমি কল্পনাও করতে পারি না। সারাজীবন এখানে সেখানে যাযাববের মত কাটিয়ে দিতে হবে, চাইলেও নিজের জন্মভূমিতে ফিরে যেতে পারব না। এ কেমন জীবন!

ইস্রায়েল-ফিলিস্তিন যুদ্ধ-রাজনীতি নিয়ে আমার জ্ঞান খুব বেশী নয়। তবে আমি যা বুঝি তা হল এটা মানুষের জন্য কোন সুফল বয়ে আনতে পারেনি। শুধু কেড়ে নিয়েছে অসংখ্য মানুষের স্বাভাবিক জীবন, তাদের বাপ-দাদাদের ভিটেমাটি, তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু, এমনকি কিছু কিছু ক্ষেত্রে তাদের স্মৃতিটুকু পর্যন্ত।

এই রকম একটা সময়ে আমি ‘লেমন ট্রি’ মুভিটা দেখি। এই মুভিটা দেখা অনেকটা ওদের দুঃখ-কষ্টগুলোকে ছুঁয়ে দেখার মত। অতি সাধারণ একটি ঘটনা অসাধারন হয়ে উঠেছে ইরান রিকলিসের দুর্দান্ত পরিচালনায়, সাথে যোগ হয়েছে হাইয়াম আব্বাসের অভিনয় শৈলীর যাদুর স্পর্শ। মুভিটির ভাষা আরবি এবং হিব্রু। রিলিজ হয়েছে ২০০৮ সালে।

এই মুভির কাহিনী আবর্তিত হয়েছে ইস্রায়েল-প্যালেষ্টাইন বর্ডার অঞ্চলের এক গরিব বিধবা সালমা জিদান ও উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত তার একটি লেবুর বাগানকে কেন্দ্র করে। তার সাথে দেখানো হয়েছে ইস্রায়েলী ডিফেন্স মিনিষ্টারের পরিবার কে, বিশেষ করে তার স্ত্রীকে। পুরো মুভিতে এই দুই মহিলার মধ্যে বলতে গেলে কোন ডায়লগই নেই, কিন্তু তাদের মধ্যকার পরিস্থিতি, সঙ্ঘাত, পারিবারিক অবস্থা ইত্যাদি বিষয় তাদের মধ্যে যে সম্পর্কের জন্ম দিয়েছে তা মুভিটিকে দিয়েছে একটি ভিন্ন মাত্রা। অপরদিকে ডিফেন্স মিনিষ্টার এবং তার সিকিউরিটি সার্ভিসকে দেখানো হয়েছে বিপক্ষ শক্তি হিসেবে।

মূল ঘটনাপ্রবাহ ছাড়াও আলাদা কিছু বিষয় মুভিটিতে উঠে এসেছে। সমাজে এমন কিছু লোক থাকে যারা নীতিকথা আওড়াতে পিছপা নয়, কিন্তু মানুষকে সত্যিকার সাহায্য করার বেলায় তারা থাকে না।

লেবুর বাগান নিয়ে মামলা চলাকালে সালমা ও তার উকিলের মধ্যকার সম্পর্কের মাধ্যমে ফুটে উঠেছে মানুষের স্বপ্ন দেখার স্বাভাবিক প্রবৃতি। আবার সেই সম্পর্কের ব্যর্থ পরিণতির মাধ্যমে দেখান হয়েছে সালমার চারিত্রিক দৃঢ়তার স্বরূপ। এই মুভিটি তৈরি হয়েছে একটি সত্যি ঘটনার উপর ভিত্তি করে।

আশা করি যারা ভাল মুভি দেখতে পছন্দ করেন তারা কেউ এটা দেখে নিরাশ হবেন না। টরেন্ট থেকে ডাউনলোড করতে চাইলে তা করতে পারবেন এখান থেকে।

এটা আমার প্রথম মুভি রিভিউ। যদি কেউ পড়ে বিরক্ত হন তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।


২৭শে নভেম্বর, ২০১০, ঢাকা
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৩৭
৩০টি মন্তব্য ২৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×