somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ রান লোলা রান(১৯৯৮)

২৭ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনারা যারা মোটামুটি মুভির ব্যাপারে ধারণা রাখেন তারা সবাই ‘পারফিউমঃ দ্যা স্টোরি অফ এ মার্ডারার’ অথবা গতবছরের মুভি ‘দ্যা ইন্টারন্যাশনাল’ এর নাম শুনেছেন এবং দেখেছেন। কিন্তু বলতে পারবেন কি এর ডিরেক্টরের নামটা কি? তার নাম টম টাইকোয়্যার, একজন জার্মান ডিরেক্টর। ১৯৯০ সালের তার ক্যারিয়ার শুরু হয়। ১৯৯৭ সালে যখন তিনি বেশ পরিচিত হয়ে উঠেন এবং একই সাথে পড়েন অর্থকষ্টে। তিনি জানতেন যে তাকে একটি অনেক ভাল মুভি তৈরী করতে হবে টিকে থাকতে হলে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে তার হাতে তৈরী হয় ‘লোলা রেন্‌টস’(জার্মান) যার ইংরেজী তর্জমা দাঁড়ায় ‘রান লোলা রান’। এটা হয়ে ওঠে ১৯৯৮ সালের সফমতম জার্মান মুভি এবং টম টাইকোয়্যারকে এনে দেয় বিশ্বজোড়া খ্যাতি।

এই মুভিটি প্রথমেই মনে করিয়ে দেয় ক্রিস্তফ কিয়েসলোস্কির ১৯৮১ সালের পোলিশ মুভি ‘ব্লাইন্ড চান্স’ এর কথা। ফিল্মিং কনসেপ্টে এই দু’টি মুভির অনেক মিল।

মুভিটির কাহিনী পুরোটুকুই লোলা নামের একটি মেয়েকে নিয়ে। মাত্র ৭৬ মিনিটের এই মুভিটির প্রতিটি মূহুর্তই টানটান উত্তেজনার। মুভির শুরুতেই লোলার বয়ফ্রেন্ড, মানির ফোন আসে। লোলাকে সে বলে যে, সে ভুল করে তার বসের অনেক অর্থ হারিয়ে ফেলেছে। সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে না দিতে পারলে তারা মেরে ফেলবে মানিকে। অদ্ভুত একটি অবস্থায় পড়ে যায় লোলা। হাতে আছে ২০ মিনিট, জোগাড় করতে হবে ১,০০,০০০ জার্মান মার্ক। মানি পরিকল্পনা করে একটি সুপার মার্কেট লুট করার, কিন্তু লোলা নিষেধ করে। মানি বলে লোলা যদি ঠিক ২০ মিনিটের মধ্যে না পৌঁছায় তাহলে সে সুপার মার্কেটে ঢুকবে। ক্রেডিট শেষ হয়ে যাওয়ায় কেটে যায় লাইন।

এখান থেকে মুভিটি ভাগ হয়ে যায় তিনটি ভাগে। শুরু হয় লোলার দৌড়। এই একই অবস্থা থেকে লোলা দৌড় শুরু করে মোট তিনবার। প্রতিবার বিভিন্ন প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয় তাকে। একইভাবে প্রতিটি দৌড়ের ফলাফলও বিভিন্ন হতে থাকে।

প্রতিটি দৌড়ের শেষে সেটার ফলাফলের সাথে সম্পর্কিত মানি এবং লোলার কিছু একান্ত কথোপকথন দেখান হয়। সেখান থেকে স্পষ্ট হয়ে ওঠে সেই দৌড়ের ফলাফলের সাথে এই দু’জনের জীবনের পরিবর্তন। এছাড়াও দৌড়ের সময় লোলা যাদের সংস্পর্শে আসে, প্রতিবার দৌড়ের সাথে তাদের ভবিষ্যত জীবনও কিভাবে পরিবর্তিত হয় সেটাও দেখার মত।

মুভিটির ভাষা জার্মান। লোলা চরিত্রে অভিনয় করেছেন ফ্রাঙ্কা পোটেন্টি(বর্ন সিরিজ, চে’ পার্ট টু)। মানি চরিত্রে আছেন মরিটজ ব্লেইবট্রিউ।

এম্পায়ার ম্যাগাজিনের ‘বিশ্বের ১০০ শ্রেষ্ঠ ফিল্ম’ এর তালিকায় এই মুভিটি ছিল ৮৬ নম্বরে।

আশা করি যারা ভাল মুভি দেখতে পছন্দ করেন তারা কেউ এটা দেখে নিরাশ হবেন না। টরেন্ট থেকে ডাউনলোড করতে চাইলে তা করতে পারবেন এখান থেকে


২৭শে ডিসেম্বর, ২০১০, খুলনা।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ৩:১০
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:০৮



সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

×