ময়নামতি বিভাগের কৌতুক!
মাঝিপাড়ার আবুল গতকাল সকালে মাইক দিয়ে এনাউন্স করছিলো " আইজকা থিক্কা আমার আব্বার নাম করিম না, আমার আব্বার নাম বদলাইয়া জামাল করছে। আপনেরা আব্বারে জামাল বইল্লা ডাকবেন।"
হালিম চাচা এই কান্ড দেখে বললো, " ওই আবুইল্লা, কি কইতাছস অহন আবার বুঝাইয়া ক। "
"চাচা, আইজকা থিক্কা আমার আব্বার নাম করিম না, পাল্ডাইয়া জামাল করছি"
"কেরে, তর বদলানের কাম লাগছে কেরে?"
"কাইলকা রাত্রে বাজার বাড়ির করিম্মা চুরিত ধরাত পড়ছে। হেই চোরের নাম তো করিম। হের লাইগগা আব্বার করিম নাম বদলাইয়া জামাল রাখছি"
"আরে করিম্মার পোলা আবুইল্লা, জামাল যে তোর ডাইকাইত বইনজামাইর নাম হেইডা মন নাই?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


