কাছে ডেকো না
মা।নি।ক মো।হা।ম্ম।দ ও।ম।র
কাছে ডেকো না
আমি নিজেকে সামলাতে পারবো না
ভালোবেসে প্রেমিক হতে চাই
অসভ্য হতে চাই না!
কাম হলো রিপু, প্রেম নয়
প্রেমে রিপু নেই
রিপু দিয়ে প্রেম দূষণ অন্যায়
তাই আমি অসভ্য হতে চাই না!
শরীর শুধু তাপের আধার
আর তাপ রিপুর উৎস
তাই তাপ থেকে দূরে থাকতে চাই
আর শরীরী উত্তাপ সইবার সাধ্যও নেই আমার
তবু আমি অসভ্য হতে চাই না!
অনুভূতির উপত্যকায় প্রেম থাকে
প্রেম থাকে অপেক্ষার বেলকনিতে
অসীম শূণ্যতার মহাশূণ্যে প্রেম থাকে
প্রেম থাকে একাকিত্বের মরিচিকায়
শরীর সেই প্রেমকে কলুষিত করে
তাই কাছে ডেকো না
আমি অসভ্য হতে চাই না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


