somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাবিতে ঈদের পরে ছাত্রদলের হল কমিটি

২৩ শে জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের হল কমিটি নিয়ে গত দু’মাস ধরে নানা গুঞ্জনের কথা শোনা গেলেও পবিত্র ঈদুল ফিতরের আগে কমিটি হচ্ছে না। কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় নেতাদের মাঝে ভাগ ভাটোয়ারা নিয়ে সমন্বয় না হওয়ার কারনে কমিটি গঠনে বিলম্ব হচ্ছে বলে জানা গেছে।

এ নিয়ে ছাত্রদলের পদ পত্যাশীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে। ছাত্রদলের অনেক কর্মীই ক্ষোভ প্রকাশ করে বলেন, কমিটি গঠনের কথা বলে কমিটি না দেয়াটা দু:খজনক। কমিটি নিয়ে এখনো কাল ক্ষেপণ করলে গত সাড়ে চার বছরের মতো ঢাবি ক্যাম্পাসে প্রবেশ ছাত্রদলের জন্য হয়তো স্বপ্নই থেকে যাবে।

অনেকে আবার বলছেন মিডিয়াতে কমিটি দেয়ার কথা বলে দলকে চাঙ্গা করে রাখতে চাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের নেতারা। আর কমিটি দিচ্ছি বা শিগগিরি দিয়ে দেব এমন কথা বলে সময় ক্ষেপন করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের বেশ কয়েকজন কর্মী ঢাকা টাইমসকে বলেন, পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। নানা কারনে সরকার অনেক চাপের মধ্যে আছে। এ সুযোগেও যদি কমিটি দেয়া না হয় তাহলে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল সক্রিয় হওয়া অনেক চ্যালেঞ্জিং হবে।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটি হবে এমন খবরের পর থেকে ক্যাম্পাসে আসে পাশ্বেই সন্ধ্যার পর নিয়মিত অবস্থান নিচ্ছে ছাত্রদলের পদ প্রত্যাশিরা। কমিটি হলে এসব নেতারা তাদের সমর্থকদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করবেন এরকম পরিকল্পনা রয়েছে তাদের। কিন্তু এখনো কমিটি না হওয়ায় এসব নেতাদের মাঝে হতাশা বাড়ছে।

অন্যদিকে ছাত্রলীগের নেতাকর্মীরাও ছাত্রদলের ব্যপারে একটু সহনশীল হয়ে আসছেন। ক্যাম্পাসের ভিতরে বা আশে পাশে ছাত্রদলের নেতাকর্মীরা আড্ডা দিচ্ছেন এমন সংবাদ জেনেও তাদের উপর অতর্কিত হামলা বা কোন সমস্যা করছে না ছাত্রলীগ। অভিযোগ উঠেছে ছাত্রদলের সাথে সমঝোতা করে সরকার পরিবর্তন হলে সুযোগ সুবিধা নিতে চায় ছাত্রলীগ। তাই আক্রমনাত্মক কোন ভুমিকায় যাচ্ছে না ছাত্রলীগ।

কমিটির ব্যাপারে ঢাবি শাখা ছাত্রদল সভাপতি মহিদুল হাসান হিরু বলেন, দীর্ঘ ৯ বছর ধরে কমিটি না হওয়ার কারনে সমন্বয় করতে গিয়ে একটু বিলম্ব হচ্ছে। তবে যোগ্য ও ত্যাগীরাই কমিটিতে স্থান পাবে বলে তিনি জানান।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×