somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হড় কাহিনী (১)

৩১ শে মে, ২০১৬ রাত ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিষয়: জাতিগত পরিচয় থেকে ধর্মীয় পরিচয়ে রূপান্তর
---------------
গত কয়েকদিন আগে একজন হড় এইচএসসি পরীক্ষার্থী ইতিহাস পরীক্ষা দিয়ে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হলো ?
-সে বলল ভালোই হয়েছে।
হঠাৎ কি মনে করে আবার তাকে জিজ্ঞেস করলাম আচ্ছা আদিবাসীদের, হড়দের ইতিহাস কিছু জানো? তোমাদের সিলেবাসে কি আদিবাসীদের কোন ইতিহাস আছে?
- সেরকম কিছু নাই তবে একজায়গায় সাঁওতাল বিদ্রোহের কথা শুধু বলা আছে বলে সে প্রতিউত্তর দিল।
আমি অাবার জিজ্ঞেস করলাম যে আর কি কি জানো? আচ্ছা বলোতো হড়দের সৃষ্টি কিভাবে হলো, হড়দের সৃষ্টিকর্তার নাম কি? হড়দের কি কি উৎসব আছে?
-সে একেবারে ভ্যাবাচ্যাকা খেয়ে বললো আমিতো কিছু জানিনা এবং আমাকে উল্টো জিজ্ঞেস করলো যে হড়দেরও সৃ্ষ্টিকর্তা আছে নাকি?
আমি বললাম কেন থাকবে না। পৃথিবীর সকল জাতির কাছেই পৃথিবী সৃষ্টির তত্ত্ব আছে। তাদের নিজেদের ভাষায় সৃষ্টিকর্তার নাম আছে। তারপরে আমি তাকে সরাসরি নামটি না বলে হড়কোরেন মারে হাপড়ামকো রেয়াঃ কাথা বইটি তাকে দিবো বললাম। আর বললাম যে তোমার পরীক্ষা শেষ হলে বইটি পড়ে আমাকে উপরোক্ত প্রশ্নগুলোর উত্তর দিও।
-আমার কথা শেষ হতেই সে সহরায় এবং বাহা পরবের কথা বলে উঠল এবং বলল যে আমরা বড়দিনের সময় সহরায় করি এবং পাস্কার (স্টার সানডে) সময় বাহা করি।
এটা শুনে আমার মাথায় আকাশ পড়ার মতো অবস্থা হলো। আমি তাকে বললাম বুঝেছি, খ্রিস্টান ধর্ম প্রচারকরা নিশ্চয় এইটা শিখিয়েছে যে সহরায় ও বড়দিন এক এবং বাহা ও পাস্কা এক তাইনা?
-ছেলেটি বলল তা জানিনা তবে এইভাবেই দেখে আসছি, আমাদের গ্রামে যেটা বড়দিন সেটাই সহরায় আর যেটা পাস্কা সেটাই বাহা।
আরো বেশ কিছু দিন আগের একটি কথা যথন ছেলেটির সাথে প্রথম পরিচয় হলো। তার বাড়ির ঠিকানা বলতে গিয়ে সে বলেছিল "আমার বাড়ি মারিয়ামপুর মিশনে"। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এই তোমার বাড়ি কি মিশনের ভিতরেই নাকি।
-সে বলল না না মিশনের ভিতরে হবে কেন?
তাহলে তোমার গ্রামের নাম কি?
-তখন সে বললো শ্যামপুর।
আমি বুঝলাম যে ছেলেটি শুধু ধর্মীয় পরিচয়েই বড় হচ্ছে। খ্রিস্টান ধর্মীয় ব্যবসার জালে এই কেবল বেড়ে উঠা ছেলেটিও ধরা খেয়েছে যেখানে হড়দের সৃষ্টিকর্তা বলে কেউ নেই বলেই তাকে শেখানো হয়েছে।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৬ রাত ১১:৩৬
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×