somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব নারী দিবসে নারীদের কথা

০৮ ই মার্চ, ২০১৫ সকাল ৯:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার প্রথম সন্তান মেয়ে। আমরা ২য় সন্তান নিই সন্তানের আশায়। পুত্র সন্তানের আশায় নয়। একটা সুস্থ, সু সন্তানের আশায়। আমার বড় মেয়ের তখন ৩ বছর ২/৩ মাস বয়স। তখন ওর এ্যপেন্ডিসাইটিস অপারেশন হয়। ধানমন্ডি ক্লিনিকে।১টা কেবিন নিয়ে রাতে আমি, অশোক মেয়ে নিয়ে ক্লিনিকে থাকতাম। দিনে আমি থাকতাম।
এরই মধ্যে একদিন দিনে আমার শাশুড়ি গেলেন, সারাদিন আমার সাথে থাকলেন।বিকালে পাশের কেবিনের এক বয়স্ক মহিলা এসে আমার শামুড়ির সংগে গল্প করছে। মহিলা আমার শাশুড়িকে বলেন রোগী আপনার কে? আমার নাতনি। আমাকে দেখিয়ে বলে উনি কে? আমার বৌমা। একটায় মেয়ে। হ্যা, আবার হবে। তখন আমি ২য় এযং শেষবারের মত pregnant । আমার শাশুড়ি বলেন একটা তো মেয়ে আছে, এবার ছেলে হলে ভালো হয়। পাগল হোক, ছাগল হোক তবুওতো ছেলে।মৃত্যুর সময় মুখে জল দেবে কে? কথাটা শুনে ভযে আমার গা শিউরে উঠলো। আমি প্রতি দিন ঈশ্বরকে ডাকতে লাগলাম, ঠাকুর আমাকে একটা সুস্থ সন্তান দিও। সেটি মেয়ে হলেও আমি খুব খুশী। তবু যেন পাগল ছাগল পুত্র সন্তান না হয়। ঈশ্বর আমার ডাক শুনেছেন। আমার কোল জুড়ে ১৯৯৯ সালের ১৭ই অক্টোবর একটি ফুটফুটে মেয়ে সন্তান এলো। আমার মিষ্টি।
আমি এবং অশোক খুব খুশী। আমার ডেলিভারির সময় আমার শ্বশুরবাড়ীর কেউ খোঁজ নিল না। আমার ভাসুর জা সকলে ছিল বা এখনও আছে। আমার মা বাবা কেউ নাই তারা জনতো। পাশের বাসার মুনমুনের মা ভাবী র কাছে আমি চির কৃতজ্ঞ। সে আমাকে প্রসব বেদনা অবস্থায় ক্লিনিকে নিয়ে যায়। অশোক তখন এজলাসে।পরে আমার শ্বশুর বাড়ির বক্তব্য হলো মেয়ে বলে তারা কেই আসে নি।
অশোক আমার শ্বশুরকে চিঠি লিখলো, “ বাবা,নেহেরু কন্যা ইন্দিরা গান্ধী এবং মুজিব কন্যা শেখ হাসিনা দুজনই মেয়ে । তাছাড়া আমার মেয়েকে আমি মানুষ করবো, আপনার চিন্তার কারণ নেই।
অশোক বড় মেয়েকে নিয়ে খুশীতে নিজে মিষ্টি খেতে লাগলো আর মিষ্টি বিলাতে লাগলো। এক বাস্ক মিষ্টি নিয়ে আমার চিকিৎসক হোমিও চিকিৎসক ডাঃ শাহজাহান এর কাছে দেখা করে কৃতজ্ঞতা জানাতে গেলে ডাঃ অশোকের খুশী দেখে বলেন ২য় মেয়েতে এত খুশী আমি দেখিনি। সত্যিই কি আপনি খুশী? উকিল সাহেব। উকিল উত্তর দিল, ছেলে হলেও আমাদের সন্তান, মেয়ে হলেও আমাদের সন্তান। তবে expectation থাকতে পারে, তাই বলে acceptance থাকবে না কেন?
দুঃখ হয় আমার শাশুড়ির মনোভাবের মতো শাশুড়ি যাদের তাদের জন্য। কারণ ছেলে সন্তানের জন্য ক্রমাগত মেয়ে সন্তান হয়ে যাচ্ছে, তবুও ছেলে সন্তান তাদের চাই, কারণ তাদের চেতনায় সোনার আংটি বাঁকাও ভালো্ কিন্তু তারা আজও বুঝতে পারে নি মেয়েরা এখন সো না নয়, তারা এখন diamond. আমার দুই মেয়ে আমার sweet hearts, glorious diamond. বিশ্ব নারী দিবসে আমার শাশুড়ীর মতো মহিলাদের জন্য রইলো করুণা। এই মানসিকতার পুরুষ মহিলা সকলকে বলছি নারীকে ভাবুন একজন মানুষ, আরন কিছু নয়। আর বিশ্বের সকল মেহনতি, বঞ্চিত, নীপিড়িত নারীদের জন্য রইলো আমার পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম ।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×