ছোলা সোয়াবিনের ছক্কা
উপকরণ: কাঁচা ছোলা ১০০ গ্রাম, সোয়াবিন (কেক) ২৫০ গ্রাম, আলু ১০০ গ্রাম, টমেটো ১০০ গ্রাম, ধনে পাতা , পেয়াজ, রসুন কুচানো, আদা বাটা, জিরা বাটা, শুকনা মরিচ বাটা,গরম মশলা বাটা, লবন, হলুদ, সাদা তৈল, (আন্দাজ মতো)৫/৬ টা আস্ত কাঁচা মরিচ, তেজপাতা ২ টি ।
প্রনালী: ছোলা আগের রাতে ভিজিয়ে রাখুন। সোয়াবিনের কেকগুলো গরম জলে ভাঁপিয়ে চিপে জল বের করে ফেলুন। পরে ডবো তেলে ভেজে তুলুন।(ইচ্ছে করলে, না ভাজলেও চলে)আলু গুলো ডুমো করে কেটে একটু লবন হলুদ দিয়ে ভেজে নিন।কড়াইতে তেল দিয়ে তেজপাতা দিয়ে পেয়াজ, রসুন কুচি ভেজে নিন। কুচানো টসমটো দিন। একে একে গরম মসলা আর ধনে পাতা , কাঁচা মরিচ বাদে সব মসলা কষিয়ে নিন। মসলা হলে ছোলা সোয়াবিন আলু দিন। কষিয়ে সামান্য জল দিন। গা মাখা হলে গরম মসলা বাটা দিয়ে কাঁচা মরিচ, ধনে পাতা দিয়ে নামিয়ে নিন। ভাত অথবা রুটির সাথে পরিবেশন করতে পারেন।( সোয়াবিনের কেক না পেলে টফু দিয়েও রান্না করতে পারেন।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




