আজ ৩০শে চৈত্র, বাংলাদেশে ১লা বৈশাখ, ইং ১৪ এপ্রিল, হি:২৪ জমা: সানি।
লোকনাথ পজ্ঞিকা মতে মহাবিষুব সংক্রান্তি।(চৈত্র সংক্রান্তি) শ্রী শ্রী চড়ক পুজা। তা হলে কি দাঁড়ালো এটা কি বাংলা ১লা বৈশাখ? না বাংলাদেশী ১লা বৈশাখ? বিজ্ঞ জন এর উত্তর খুঁজবেন। আমি শুধু আমাদের অসুবিধার কথা বলবো।
পজ্ঞিকা মতে আজ সংক্রান্তি মানলে আজ আমাদের শুক্তো, চচ্চড়ি, শাক ডাল নিরামিষ আহারের দিন। এবং উপবাসের দিন। আগামিকাল ১লা বৈশাখ। সাধ্যমতো ভালো খাবার দিন।
অবশ্যই পান্তা ভাত আর ইলিশ এর দিন নয়। কারণ বছরের প্রথম দিন পান্তা বা বাসী খাবার প্রচলন নেই বা ছিল না। আর ইলিশের সিজন এখন না তাই ওটিও রীতি নয় বা প্রথা নয়। যে রীতি শুধু রাজধানী আর ধণী শ্রেণীর সখ যা আবহমান গ্রাম বাংলার রেওয়াজ নয়, তা কখনও সার্বজনীন প্রথা হতে পারে না । এটা বাঙালী সাজবার অপ প্রয়াস মাত্র।
কিন্তু মহামান্য এরশাদ সাহেব রাষ্ট্র ধর্ম্ ইসলাম করেই ক্ষান্ত হন নি, উনি নিজের সূত্রে নববর্ষ উদযাপনের প্রথাও চালু করলেন। আর সমস্যায় পড়লাম আমরা। ভাগ হলো ১লা বৈশাখ উদযাপন, কবিগুরু আর বিদ্রোহী কবির জন্ম দিবস পালনের তারিখও।
সরকার মহোদয় এই দিন দেন পাবলিক হলিডে। স্বামী সন্তান সকলেই বাসায় থাকেন।তাদের সংগে আনন্দ ভাগ না করে পরের দিন কি করা সম্ভব হয় মায়েদের/স্ত্রীদের পক্ষে? তারপরেও বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে ১৪ তারিখে উতসব পালন করা হয়। আর পুজা অর্চনা সব পরের দিন করা হয়। এখন এর কারন বাচ্চাদের কি করে বুঝাবো? আজও তো গ্রামে গজ্ঞে গেলে দেখা যায় তারা হালখাতা কবে করছে।
তাই তো বলি, আগের দিন ওদের ১লা বৈশাখ আর পরের দিন হলো আমাদের। এ ছাড়া বুঝাবার আর কি পথ আছে? আমরা কি ছোট থেকে মানুষ বাঙালি না হয়ে সাম্প্রদায়িক বাঙালি হিসেবে নিজ সন্তানদের গড়ে তুলতে বাধ্য হচ্ছি না?
এ উতসব কি কেবল ঢাকা কেন্দ্রীক নয়? তাই বা বলি কি করে? আজ ঢাকার তাঁতিবাজারে গেলে সেই চিরায়িত বাংরার চৈত্র সংক্রান্তির দৃশ্যই চোখে পড়বে। তাহলে এই উতসব মূলত কি সংস্কৃতির বিভেদ তৈদরী করে দিচ্ছে না? কিন্তু উতসব তো মানুষের মিলন ঘটায়, মহামিলন।
এরশাদ এর কি সুদূর পরিকল্পনা এটাই ছিল? আর তা সকলের অজান্তে দানা বাঁধতে শুরু করেছে অবুঝ শিশুদের মনে। এরা বড় হয়ে বাংলা নববর্ষের ইতিহাস কি বলবে? বাংলাদেশে কি বাংলা নববর্ষ উদযাপিত হয় ? না বাংলাদেশী নববর্ষ?
সকলকে ১লা বৈশাখের শুভেচ্ছা।
আলোচিত ব্লগ
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?


“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।