ভোটের হাওয়া, ভোট চাওয়া
২৮ তারিখ যত কাছে আসছে, মাইকের শব্দ তত বেশী শোনা যাচ্ছে আর বাজছে দরজার কলিং বেলও।প্রাথীদের প্রতিশ্রুতি শুনতে শুনতে মনে হচ্ছে নির্বাচনেরে পর এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ থাকবে না।পূণ্য হবে শূণ্য যত, ধন্য হবো, আমরা যারা ভাগ্যহত।
গত কয়েক দিন আগে কলিং বেল বাজলে খুলে দেখি, একজন প্রার্থীর পক্ষে তার আত্মীয় স্বজন ভোট প্রার্থনা করছেন। ভালো রাগলো জানতে পেরে যে, আত্মীয় স্বজনের সংগে তার গভীর সম্পর্ক।তিনি কিছুটা অসুস্থ থাকায় তার পক্ষে তারা ভোট চেয়ে বেড়াচ্ছেন। কারা একটা লিফলেট দিয়ে গেল। পরে পড়ে দেখি, দানে তিনি হাজী মহসীন, শাসক তিনি খলিফা ওমর গরীবের বন্ধু ইত্যাদি যত সত গুণাবলী আছে সবই তার আছে। অথচ এই এলাকায় ৫ বছর গ্যাস ছিল না, তখন চোখ মেলে তাকিয়ে তারে দেখা যায় নি, পাওয়া তো দূরের কথা। এরকম এলাকার রাস্তা খনন করা থাকলে, বিদ্যুত না থাকলে আশে পাশে হাহাকার ছাড়া াউকে পাওয়া যায়না।
লিফলেট পড়ে আরো জানতে পারলাম, তিনি এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দির , গীর্জার প্রতিষ্ঠাতা। হায়রে বয়ান। এই এলাকায় কোন মন্দির বা গীর্জা নেই।
আজকে মাইকে শুনছি, “তারেক জিয়ার সালাম নিন,----মার্কায় ভোট দিন।প্রচারটা ঠিক কিনা তার জন্য নির্বাচন কমিশন আছে, দেখবে।
আমার যে জন্য এত কথা বলা তা হলো আমাদের শৈশব আর কৈশরে যখন ভোটের হাওয়া লাগতো, সেই হাওয়াটা ছড়িয়ে দেওয়া।
ছোটবেলায় যখন ভোটের কথা শুনতাম, কি যে এক আনন্দে মনটা ভরে যেত। দলে দলে লোক দেখবো, মাইক শুনবো, ব্যান্ড নিয়ে মিছিল দেখবো।
তখন যেই মিছিলের আওয়াজ কানে আসতো, ওমনি দে দৌড়। পাল্লা চলতো , কার আগে কে যাবে। কিছুই না, দাঁড়িয়ে ব্যান্ডের বাজনা শুনা আর চেয়ে চেয়ে মিছিল দেখা। আর ওরা চলে গেলে শ্লোগান গুলো বলতে বলতে বাড়ী ফেরা।
ফেলে দেওংয়া কাগজ দিয়ে প্লাকার্ড বানিয়ে মিছিল করা আর অমুক ভাই এর জন্য ভোট চাওয়া্, ভোট পর্যন্ত এটাই ছিল খেলা আর খেলা।
তখন শুধু মনে হতো আহা আমি যদি মাইক্রোফোনটা হাতে নিয়ে রিক্সায় চড়ে সারা শহর ঘুরে বলতে পারতাম,”আসছে এলাকার শুভ দিন,----মার্কায় ভোট দিন।”
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।