ঠাকুর যেন কৃপা করেন
আমরা একবার ভেলুর গেছি। দার্জিলিং থেকে যাওয়া এক ভদ্রলোক আমার সংগে গল্প করতে এলো্ । মুশকিল হলো, আমি হিন্দি বলতে পারিনা। আমি বাংলায় বলি আর মিষ্টি হিন্দিতে বুঝিয়ে দেয়।
এক পর্যায়ে লোকটি হয়তো বুঝতে পারে যে, মিষ্টি নেপালি বোঝে। সে নেপালী তে একটি বাক্য বলে। ওমনি মিষ্টি আমাকে বাংলা করে দেয়। ভদ্রলোক তখন বলে,’তোমার মেয়ে নেপালি বোঝে আর তুমি হিন্দি বোঝ না?” মিষ্টি নেপালিতে বলে,” আংকেল- আমি নেপালি শুধু বুঝিনা, আমি নেপালি পড়তে, লিখতে এবং বলতে পারি।” ভদ্রলোকটি মিষ্টিকে আদর করে বুকের মাঝে টেনে নেয়। কারণ তিনি ছিলেন নেপালি বংশোদ্ভুত। আর মিষ্টির ক্লাশের ৩য় ভাষা হলো নেপালি।
এজন্য আমেরিকাতে যেয়ে টুনটুনের বন্ধুদের তালিকায় নেপালি ছেলেমেয়ে বেশী। আর তাছাড়া ওরা একবার যাকে বহিন বলে তার জন্য ওরা প্রাণটাও দিতে পারে। গতকাল রাতে টুনুর সাথে কথা হলো, জানতে চাইলাম, “ তোমার নেপালি বন্ধুদের স্বজনরা সবাই ভালো আছে?”
টুনু বলে, ”এত বড় দুর্যোগের পরে সবাই ভালো থাকে কি করে মা?” সিমা জেনেছে, ওর মা বাবা সকলে বেঁচে আছে, তবে তারা এখন খোলা আকাশের নীচে। আর প্রশান্তির মা বাবার আর ছোট বোনের খোঁজ এখনও পাই নি। ও কেবল ফোনের দিকে তাকিয়ে বসে আছে, কথন ওর বাবা মা বলবে, আমরা ভালো আছি। টুনু বল্লো,” মা আমি তো অনেক চাল কিনেছি এখন ভাত আর মুরগীর মাংস রান্না করে ওদের হাউজে যাব”। গতকাল থেকে ওরা কিছুই খায় নি। শুধু কাঁদছে ছেলেমেয়েগুলো।”
আগামীকাল থেকে সেমিস্টার ফাইনাল শুরু। হয়তো দিতে পারবে না। আমি হলেও পারতাম না মা। আমি আর ওর বাবা বল্লাম, যতটা পারো ওদের পাশে থাকো। ওদের মানসিক সাহস যোগাও। টুনু বল্ল হ্যা আমরা ইতিমধ্যে ফান্ড কালেক্সন করছি ওদের জন্য। আর সবাই বসি, ভাবি কি করা যায়? টুনুকে ওদের হাউজে যেতে বলে ফোন রাখলাম, কিন্তু দুচোখে ঘুম এলো না। মনে হতে রাগলো আজ টুনুর যদি এই অবস্থা হয়? জলে ভরে গেল দুচোখ।
আজ বেলা ১১ টায় আবার টুনুর ফোন। জানতে চাইলাম, মেয়েটি কেমন আছে? বল্লো আমি ওখানে আছি। তুমি কাঁদছো কেন মা? তোমার মা বাবার কথা মনে পড়ছে?” আমি বল্লাম না বাবা আমার মেয়েদের কথা মনে পড়ছে, আজ তোমার মতো আমি হাজার অসহায় নেপালি মেয়েদের কথা ভাবছি, দেখতে পাচ্ছি এক অজানা আশা আর দুরাশা নিয়ে মেয়েগুলো তাকিয়ে আছে আনাগত ভবিষত্যের দিকে আর ফোনের দিকে।
টুনু বলে প্রার্থনা করো ঠাকুর যেন কৃপা করেন,” ওদের ফোনটা যেন বেজে ওঠে, আর সুদূর নেপাল থেকে ওদের মা বাবারা যেন বলে, ”আমরা ভালো আছি।”
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন
আপার ফিরে আসার পদ্ধতি কি?

আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।