“ আমি তো আজ ভুলে গেছি সবই”
ছোটবেলাতে বাবা মাকে বলতো, সিনেমা হলে একটা ভালো বই লেগেছে, আজ তৈরী থেকো, আমি এসে নিয়ে যাবো। শুরু হতো তখন থেকে সিনেমা দেখতে যাবার প্রস্তুতি। মায়ের কথা মতো রাতের পড়াটা দিনে করে নিতাম। মা রাতকার রান্নাটাও বিকালে সেরে ফেলতো।ব্কিাল হতে সাজা আরম্ভ হতো আর সারাদিন সবাইকে বলা হতো আমরা আজকে বই দেখতে যাবো।
সন্ধ্যা বেলা হতে চলতো পুরোগমে চূড়ান্ক প্রস্তুতি। সাবান মেকে হাত মুখ ধোয়া, সম্ভব হলে স্নান করে নেওয়া, মা কোন শাড়ীটা পড়বে, কি ভাবে পড়বে. আমাদের জামা, আয়না হাতে চুল বাঁধা, তিব্বত স্নো আর পাউডার মাখা, লাল ফিতা দিয়ে চুল বাঁধা, একটা আয়না নিয়ে কে আগে সাজবে তার প্রতিযোগিতা চলতো।
অবশেষে রাত ৯টার শো দেখতে চলতাম। আমাদের সাথে বাবা থাকতো বলে পাড়ার কিছু দিদিরাও আামাদের সংগী হতো। আমরা মা মেয়ে, মাসিমা, দিদিরা আগে আর বাবা পিছে হাঁটতে হাঁটতে চলেছি।
সিনেমা শেষ হতো রাত ১২ টায়। তখণ বাদামস কিনে চিবুতে চিবুতে ফাকাঁ রাস্তা দিয়ে সিনেমার বিশেষ বিশেষ দৃশ্যাবলীর আলোচনা করতে করতে বাড়ী ফিরতাম। তখন জেলখানাতে পুলিশ আর প্রহরীরা বাঁশীতে ফু দিয়ে তাদের ডিউটি করছে। আমরা নির্ভয়ে বাড়ী ফিরতাম।
এ ভাবে বাবা আমার সিনেমা দেখার অভ্যাসটা গড়ে তোলেন। এমন হয়েছে সিনেমা হলে র কোন ছবি আমার দেখা ছাড়া ফেরত যেত না। তখন একটু বড় হয়েছি। তাই ম্যাটানি শোতে একা একা সিনেমা দেখার অনুমতি লাভ করি। আমি বার্ষিক পরীক্ষার আগেগর দিনও সিনেমা দেখেছি। তবে সিনেমা শেষ হলে বাবা বাড়ী নিয়ে আসতেন। শর্ত ছিল পথে তাকে সিনেমার কাহিনী বলে কি শিখলাম- এই সিনেমা থেকে এটা বাবাকে বলতে হতো। পাশও করতাম। তাই অনুমতি থেকে গেল। তবে নতুন সিনেমা এলে বাবা আগে দেখতেন। দেখে বলতেন কোন সিনেমা দেখা যাবে, কোনটা যাবে না।
এই ভাবে বাদ গেল গুন্ডা ছবি। রংবাজ বাদ পড়তে পড়তে বেঁচে যায়। নিষেধাজ্ঞা জারী হলো “দি রেইন” এর উপর। সমনটা আমার ছো৭ ছোঁ করে বেড়াচ্ছ্ কি ভাবে বাবাকে রাজী করানো যায়? এমন সময় গ্রাম থেকে আমার জেঠাতো দিদি-পুতুল দিদি আসলো সিনেমা দেখতে। আমার সাপে বর হলো। কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাধবে কে?
বাবাকে রাজী করানোর ভারটা পড়লো আমার উপর। সারা রাত বিছানায় শুয়ে ঘুমাচ্ছি না। বিনা কারণে হেসেব চলেছি। বাবা হাসির কারণ জানতে চাইলে হাসির মাত্রা আরো বেড়ে গেল। শেষে বাবাকে বলতেই যেহেতু পুতুল দিদি সিনেমা দেখতে এসেছে তাই আর কিছু না বলে পরের দিন ম্যাটানি শো দেখবার অনুমতি দিলেন।
যে কারণে “দি রেইন’ দেখতে নিষেধাজ্ঞা ছিল। ছবিতে অলিভিয়ার একটা খোলামেলা জলে দৃশ্য ছিল। এতটুকুতেই এত বড় সর্বনাশ। আজ বাবা থাকলে দেখতে পেতেন আমাদের মেয়েরা এখন কি দেখে। অবশ্য সিনেমা হলে যেয়ে নয়। ল্যাপটপে। ঘরে বসে। এখানে জাতীয় সংগীতে উঠে দাঁড়াতে হয় না। তখন ছবি শুরুর আগে বিশাল পর্দা জুড়ে জাতীয় সংগীত হতো। হল ভর্তি লোক উঠে দাঁড়াতাম।
দেখলাম ”দি রেইন”। নিটোল একটা প্রেমের ছবি। সম্ভবত প্রথম কালার করা ছবি। আহা কি প্রেম অলিভিয়ার আর ওয়াসিমের?
আর পেলাম রুনা লায়লা এবং মাহমুদুন নবির কিছু অনবদ্য গান। যা আজও বেজে চলে কানে কানে। পুতুল দিদির সাথে পথে পরামর্শ করে নিলাম, বাবা যদি জানতে চান কি শিখলাম ছবি থেকে? বলবো,
“ আমি তো আজ ভুলে গেছি সবই”Amito aj bhule gechi shobi Mahamudun Nabi
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।