আমি যার প্রেমে পাগলপারা
আমার মতো অনেকেরই প্রথম প্রেমিক বোধ হয় ঐ বুড়োটা। সাদা দাঁড়িওয়ালা লম্বা ঝুম্পা পরা বুড়োটা্। শুধু প্রথম প্রেমিক বললে ভুল হবে- আজন্ম ভালো বেসে গেলেও সাধ মিটবে না। তাই তো আমি তার প্রেমে পড়ি বার বার শতবার।
তখন স্কুলে ভর্তি হই নি। প্রস্তুতি চলছে। একদিন বাবা একটা ছেঁড়া বই এর পাতা এনে দিলেন। বললেন রবি বাবুর কবিতা। মুখস্ত করে শুনাবে। বাবা ওটি পুরাতন কাগজের মধ্যে পেয়েছেন। ”দুই বিঘা জমি।”
শুরু হয়ে গেল মুখস্ত পর্ব। এবার বাবাকে শুনাতে হবে।আমার ঠাকুর দাদার নাম উপেন্দ্র নাথ সরকার। তাই মজা করে বাবাকে শোনাতাম,” বুঝেছো উপেন এ জমি আমি লইবো কিনে।” কবিতার মর্মকথা বুজার বয়স তখন হয় নি। অথচ কেন জানি বাবা বার বার ঐ কবিতাখানি শুনতে চাইতেন। আসল কথা তো প্রেমের শুরুটা তখন থেকেই।
সপ্তম শ্রেণীতে পড়ি । মা ২৫টা টাকা দিলেন জামার কাপড় কিনতে। আমি ঐ টাকা দিয়ে কিনে আনলাম “ সোনার তরী” কাব্যখানি। যতই পড়ি ”ঝুলন”-”
”দে দোল দোল, দে দোল দোল,
এ মহা সাগরে তুফান তোল,
বধুরে আমার পেয়েছি আবার ভরেছে কোল” অথবা
”ঠাঁই নাই ঠাঁই নাই ছোট সে তরী
আমারই সোনার ধানে গিয়েছে ভরি।” এরকম দেবাতর গ্রাস, পুরাতন ভৃত্য মন কেড়ে নিল। চলতে লাগলো প্রেম আর প্রেম।
আজ বড় ঈর্ষা হয় কাদম্বিনী দেবীকে। আহা কি ভাগ্য গো তার। তার এই বয়সে কে আর পেয়েছে রবিকে এত আপন করে ? এতটা কাছে? এতে করে কাদম্বিনী দেবী যে মৃত্যুকে বেছে নিয়েছিলেন- তাতেও সুখ। মরেও যে কত সুখ তার স্বাদ যেন তিনিই আস্বাদন করতে পেরেছেন। আহা সেই পড়ন্ত বেলায় রবির স্পর্শ ক জনের ভাগ্যে জুটেছে। মরেও তুমি মহীয়সী।
আর একজন ভাগ্যবতী-ভিক্টেরিয়া ওকাম্পো। আকন্ঠ প্রেমের তৃষা নিয়েই রবীন্দ্র নাথ তার অসম বয়সের সিন্ধু পারের বিদেশীনি ভিক্টোরিয়া ওকাম্পোকে বলেছেন,
“জানো বিজয়া, মানুষের মন বড় অদ্ভুত। কাল রাতে তোমার ইচ্ছে হল আমার কাছে আসবে। সে ইচ্ছে তোমার মনে আর ফিরে নাও আসতে পারে। ।অথচ আমি থাকব প্রতীক্ষায়। যদি আসো। এই অনিশ্চয়তার যন্ত্রণাই বুঝি প্রেম।”
তারঁ প্রেমে আকুলিত ছিল যত নারী, তিনিও ব্যাকুল ছিলেন তাদের প্রেম পেতে।
তার ঘনিষ্ঠ সান্নিধ্যে আসা আর এক নারী হলেন মৈত্রী দেবী। কবি তাঁকে লিখেছেন, “আমাকে হয়তো মানুষ ভূলে যাবে , কিন্তু আমার গানকে কখনও ভুলবেনা”
না কবি, হে রবি আমরা তোমাকে কখনও ভুলবো না। আমি যেমন তোমার প্রেমে পাগল পারা যুগে যুগে এই প্রেম চলবে, এ যে চলমান।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।