ইচড়ের কোপ্তা কারি:
উপকরন: ইচর ৫০০ গ্রাম, আলু ১৫০ গ্রাম, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনে গুড়া, কাচা মরিচ বাটা,অথবা গোল গোল করে ছোট করে কাটা, লবন, হলুদ , ভাজার জন্য সোয়াবিন তেল, টমেটো, ধনে পাতা, বেসম, ডিম ১টা, টক দই।
প্রনালি: প্রথমে ইচর এবং আলু পৃথক করে সিদ্ধ করে নিন।আল ও ইচর এক সাথে চটকে মেকে নিন। ওর মধ্যে সকল বাটা মসলা লবন হলুদ পরিমান মতো দিয়ে মাখুন। এবারে কোপ্তার মতো আকারে গড়ে তুলুন। আলাদা বাটিতে বেসম একটু লবন দিয়ে বেটার তৈরী করে নিন। কোপ্তা গুলো বেটারে ডুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। টমেটো ও টক দই দিয়ে গ্রেভী তৈরী করে রান্না করুন। নামানোর আগে ধনে পাতা এবং কাচাঁ মরিচ দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।
বি: দ্র: যদি কোপ্তা কারি ছাড়া ভাজা খান তবে বেটারে ডিম দেবেন এবং ব্রেড ক্যারামে ডুবিয়ে নেবেন। এই ভাবে কাঁচা কলা, মোচা, ডুমুর, বাঁধা কপি এবং সোয়াবিনের কোপ্তা এবং কারি রান্না করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


