এবার আমি নগ্ন হবো
নগ্নতারই লগ্ন আনবো
লগ্নে যখন মগ্ন হবো, তোর তাতে কি?
তুই যদি লজ্জা পাস, লজ্জায় পাল তুলে দিস
কালো কাপড় বেঁধে চোখে, কলুর বলদ হয়ে
টেনে যা ঘানি।
আমি রাত দুপুরে, বন বাঁদারে বেড়াবো ঘুরে
অরন্যে আরন্যক হয়ে অসভ্য হবো,অদম্য হবো
তোর তাতে কি? তুই যদি আমায় খুঁজিস
দখিন হাওয়ায় ভাসতে থাকিস, হাতে বেঁধে
শিকলখানি , পায়ে বেঁধে বেড়ী ঘর থেকে
দূর হ দিকিনি।
আমি মহুয়া বনে মাতাল হবো, মাতাল হয়ে
ভালোবাসার কথা কবো, গান শুনাবো, নাচবো
কানো কাখাল ধরে, তোর তাতে কি?
তোর যদি সভ্যতা যায়, অজান্তার ঐ অন্ধকারে
নদীর স্রোতে ভাসিয়ে দিয়ে সভ্যতার দোরখানিতে
খিলকী তুলে দে দিকিনি।।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৫ সকাল ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



