ঐশীর আজ যে পরিণতি হলো সেটা হয়তো হবার কথা ছিল না। হয়তো ঐশীল জন্ম টা সোনার চামচ মুখে নিয়ে হয় নি। কিন্তু পরবর্তী অবস্থা সেই রকমই ছিল।
অর্থে স্বাচ্ছন্দে ঐশীদের পরিবার ছিল একটা সুখী পরিবার। কিন্তু আদৌ কি তা ছিল? থাকলে আজ ৫/১০ টা মেয়ের মতো ঐশীর জীবন চলতো বাঙালী সামাজিক স্রোতের মতো। সেই ধারাতে আজ হয়তোতর কোন সাফল্যের খবরে পরিবার তথা দেশ গর্বিত হতে পারতো।
তা না আজকে শুনতে হলো তার ফাঁসির আদেশ।
এর জন্য দায়ী কে? এক কথায় তার মা বাবা। বাবার মধ্যে ছিলনা সততা। সে যে চাকরিী করতো তাতে এত বিলাস বহুল জীবন যাপন কি ভাবে করতো? ছেলে মেয়েকে বাবা মায়ের অভাবকে বুঝতেহ দিতে হবে। সে কত টাকা ইনকাম করে কি ভাবে করে এটা তাদেরকে জানতে দিতে হবে। পরিবার থেকে শিখবে সে সততা, মিতব্যায়িতা, ধর্মীয় মূল্যবোধ, ইহলোক পরলোকের ধারনা ইত্যাদি। এর জন্য অক্সফোর্ডে পড়া লাগেনা, পরিবার থেকেই শুরু হয়।
তাই আমাদের প্রতৌকের উচিত সনআনকে যে আহার টা দেবো, সেটা যেন ঘাম ঝরানো সততার আয় হয়। তেহামার জন্য করুণা হয় ঐশী। কিছু করার নেই। তবুও যেন আমরা সজাগ হই।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


