’নতুন ধানে হবে নবান্ন”
নবান্ন কোন ধর্মীয় উতসব নয়। এটি বাঙালী সংস্কৃতির উতসব।নতুন ফসল ঘরে তোলার উতসব।
জমিতে বীজ ফেলে চাষা তাকিয়ে থাকে কখন তার সোনার ফসল ঘরে উঠবে।হেমন্তের মাঝামাঝি ১লা অঘ্রায়ন এই উতসব পালিত হয়।লোক নাথ পজ্ঞিকা মতে আজ ১লা অঘ্রায়ন। তাই আজ নবান্ন।
নতুন ধান কাটা আর ধানের চাল কুটার উতসব শুরু হয়ে যায় গ্রামে গ্রামে।ঘরে ঘরে তৈরী হয় নতুন ধানের চালে পিঠা পুলি পায়েস।
মনের সুখে চলে জারী, সারি , কবিগান আর লোক সংগীত। গ্রামে গ্রমে লোকজ মেলা বসে। এটা নবা্ন্ মেলা নামে পরিচিত।
হিন্দু সম্প্রদায় সকল কিছুর সংগে একাত্ম হয়ে রান্না করে নয় পদের তরকারী আর নতুন চালের ভাত । সাথে ফল ফুল আর মিষি্ট দিয়ে নতুন ধানের পূজাটাও সেরে নেয়।
সর্বশেষ এডিট : ১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




