মাঘের শীতে বাঘ কাঁপে
শুনে শুনে বড় হয়েছিে
বোধ করেছিও কিছুটা ।
সকাল হতে মায়ের কাপড়
হাতে শীতে জুবু থুবু হয়ে
দাঁড়িয়ে থাকা আর মা
এসে কাপড়টা ভাঁজ করে
কি এক কায়দায় গলা থেকে জড়িয়ে
পড়িয়ে দিত, অমনি ছুটে যেতাম
আপু খালার বানানো ধুপি পিঠেেআর
কাঁধে বাক নিয়ে বেচতে আসা খেজুর রন।
সেই রসে ডুবিয়ে ধুপি পিঠে আর
নাক দিয়ে বেয়ে পড়া সর্দি
মায়ের বকুনি
সব কিছুইযেন মাঘের বাঘে নিয়ে গেল।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



