মা তুই মরে গেলে
আমার খুব খারাপ লাগবে,
সব কিছু ফাঁকা ফাঁকা লাগবে
আমাকে বড় একা একা লাগবে।
গরম ভাতের ধোয়া তাও মিলিয়ে যাবে,
গভীর রাত আঁধার বিলিয়ে ভোর হবে,
আমার দু চোখ সারা বাড়ীময় তোকে খুঁজব
তুই মরিস না মা
তুই মরে গেলে আমার খুব খারাপ লাগবে।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



