
সিঁদোল শোল
উপকরন: সিঁদোল বল ১টা বা ২টা(পছন্দমতো), শোল মাছ ২৫০ গ্রাম একটু বড় হলে ভালো হয়), পেয়াজ কুচি ১০০ গ্রাম, রসুন কুচি ১৫০ গ্রাম, আদা বাটা(ঐচ্ছিক), জিরা বাটা, কাঁচা মরিচ বাটা, কিছুটা কুচিয়ে কাটা, লবন,. হলুদ, সরিষা অথবা সোয়াবিন তৈল।
প্রণালী:শোল মাছটা একটু ছোট টুকরা করে ধুয়ে লবন, হলুদ মাখিয়ে ভেজে নিতে পারেন অথবা কাঁচাও রাখতে পারেন।
সিঁদোল বলটা একটু আগুনে পুড়িয়ে সধুয়ে নিন। দেখবেন যেন পুড়ে ছাই হয়ে না যায়।
সিঁদোলটি হাত দিয়ে ভেংগে গুড়ো করে রাখুন।
কড়া্টতে তেল দিন। গরম হলে পেয়াজ, রসুন কুচি দিন। ভাজা হলে আদা বাটা, জিরা বাটা, লবন হলুদ, কাচা মরিচ বাটা, গুড়ো করে রাখা সিঁদোল দিন। মশলাটা কষা হলে সামান্য জল দেবেন। ফুটে উঠলে শোল মাছগুলো দিন। মাখা মাখা ঝোল থাকলে কুচানো কুচানো কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।ইচ্ছে করলে ধনে পাতাও দিতে পারেন।
এটা শোল মাছ না দিয়েও শুধু মশলাতে কষিয়ে নিতে পারেন।
সিঁদোল: এটি উত্তর বঙ্গ গাইবান্ধা, রংপুর, সৈয়দপুর নীল ফামারীর প্রিয় খাবার। ঐ অচ্ঞল থেকে সরবরাহ করতে হবে।
সিঁদোলের উপাদান: এটি ছোট মাছ, কালো কচুর ডাঁটা, পেয়াজ রসুনসহ সব মশলা সব এক সংগে বেটে বল বানিয়ে রোদে শুকায়।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




