নামাজগাহ প্রত্নতাত্বিক কবরস্থানের বিশেষত্ব কি?
০৫ ই মে, ২০২৪ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারবাজার যেন প্রত্নতত্ত্বের লীলাভূমি। অন্যসকল প্রত্নতাত্বিক স্থাপনার পাশাপাশি এখানে রয়েছে
নামাজগাহ প্রত্নতাত্বিক কবরস্থান। এই প্রত্নস্থলটি ঝিনাইদহ শহর থেকে ২৬ কিলোমিটার দক্ষিণে বারোবাজারের বেলাত দৌলতপুর গ্রামে অবস্থিত।। আয়তাকৃতির এই ঢিবিটি ৪৮ মিটার দীর্ঘ এবং ৪১ মিটার প্রশস্ত। পার্শ্ববর্তী নিচু জমি থেকে ঢিবিটির উচ্চতা ২ মিটার। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ১৯৯৭ সালে খনন কাজ চালিয়ে এখানে ৭টি ইট নির্মিত কবরসহ একটি প্রাচীন সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ আবিষ্কার করে। ২০০১ সালে পুনরায় খনন করে ১৬টি ইট নির্মিত কবরসহ একটি সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ খুঁজে পায়। এখানে প্রাচীনকালে কোন জনবসতি ছিল বলে অনুমান করা হয়। তবে ইতিহাস থেকে এর চেয়ে খুব বেশি আর কিছু পাওয়া যায় না।
ঢিবিটির পূর্ব পাশে স্থানীয় জনগণ ঈদের নামাজ আদায় করার জন্য একটি ঈদগাহ নির্মাণ করে। সেই থেকে স্থানটি
নামাজগাহ নামে পরিচিত।
ভিডিও দেখতে এইখানে ক্লিক করুনঃ
নামাজগাহ কবরস্থানের বিশেষত্ব কি?
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০২৪ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন