somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখিনী রাজকন্যা অভয়ার গল্প এবং তাঁর ১১ শিব মন্দির

০১ লা জুলাই, ২০২৪ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যশোর জেলার অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত ১১ টি শিব মন্দির। এই ১১ শিব মন্দির আর তার সাথে অভয়নগর নামক এই নগরীর নামকরণের পেছনে রয়েছে এক রাজকন্যা অভয়ার গল্প।

তৎকালীন যশোরের রাজা নীলকণ্ঠ রায় ছিলেন চাঁচড়া রাজবংশের নবম পুরুষ। চাঁচড়া জমিদারীর প্রতিষ্ঠাতা রাজা মনোহর রায় ছিলেন নীলকন্ঠ রায়ের পরদাদা। ইতিহাস থেকে জানা যায়, রাজা প্রতাপাদিত্যের বংশধর নীলকণ্ঠ রায়ের অতি আদরের কন্যা ছিলেন অভয়া। রাজ্যের রাজধানী যশোরের চাঁচড়াতে হলেও, পরিবার নিয়ে অভয়নগরে ভৈরব নদের পাড়ে একটি গ্রাম বসবাস শুরু করেন রাজা নীলকণ্ঠ। আর সেখানেই রাজকন্যা অভয়ার জন্ম ও বেড়ে ওঠা।

রাজা নীলকণ্ঠ তার মেয়ে অভয়াকে নড়াইলের জমিদারপুত্র নীলাম্বর রায়ের সাথে বিয়ে দেন। মহা ধুমধামে অভয়নগরের রাজবাড়িতেই অনুষ্ঠিত হয় অভয়া দেবীর বিবাহ অনুষ্ঠান। শুরু হলো অভয়া আর নীলাম্বরের সংসার। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসের শিকার অভয়া। দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে অল্পদিনের মধ্যেই মৃত্যু বরন করেন নীলাম্বর। রাজা নীলকণ্ঠের একমাত্র কন্যা অভয়া বিয়ের কয়েক মাসের মধ্যেই বিধবা হয়ে বাবার বাড়িতে ফিরে আসেন।

সেসময় হিন্দু ধর্মে দ্বিতীয় বিবাহের নিয়ম না থাকায় অভয়া বাকি জীবন পূজা-অর্চনা করে কাটিয়ে দিবেন বলে ঠিক করেন। বাবাকে সেকথা জানানো মাত্রই উদ্যোগী হয়ে ১৭৪৫ সালে শিব মন্দির নির্মান শুরু করেন নীলকণ্ঠ রায়। ১৭৬৪ সালের মধ্যে মেয়ের আবদারে পাশাপাশি ১১টি শিব মন্দির নির্মান করেন রাজা নীলকণ্ঠ।

সম্পূর্ন জানতে চাইলে নিচের ভিডিও প্লে করতে পারেন অথবা ফেইসবুক লিঙ্কেও ঢুকে দেখে নিতে পারেন।

রাজকন্যা অভয়া এবং তার ১১ শিব মন্দির - ফেইসবুক লিঙ্ক

সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৪ রাত ১১:১৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৩


২০২৩ সালের কথা। আমরা কয়েকজন মিলে অনলাইনে একজন ইংরেজি স্যারের কাছে কোর্সে ভর্তি হয়েছিলাম। একদিন ক্লাস চলছে, স্যার হঠাৎ বই থেকে মুখ তুলে জিজ্ঞেস করলেন, তোমরা ছোটবেলায় যখন... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৪

লিখেছেন রাজীব নুর, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ১০:১৪



বিশেষ দিন গুলো শাহেদ জামালের জন্য কষ্টকর।
যেমন ইদের দিন শাহেদ কোথায় যাবে? কার কাছে যাবে? তার তো কেউ নেই। এমনকি বন্ধুবান্ধবও নেই। তার এমন'ই পোড়া কপাল মেসেও... ...বাকিটুকু পড়ুন

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

×