বৃষ্টি ভেজা ফুল
২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বৃষ্টি ভেজা ফুল
আব্দুল মান্নান মল্লিক
কিবা সকাল দুপুর বিকাল
মেঘের ঘনঘটা।
বর্ষাকালে গড়িয়ে আকাশ
বৃষ্টি ফোটা-ফোটা।।
খালে বিলে শাপলা ফোটে
পদ্ম তার কাছে।
চোখ জুড়ানো মন ভুলানো
পাড়ের গাছে-গাছে।।
বর্ষা দিনের ফুলের শোভন
কদম্ব কেতকী।
টগর ফোটে কামিনী ফোটে
নাম না জানা কতকি।।
ডোবা মানাই কলমি ফুলে
হেলেঞ্চা ধারে-ধারে।
চোখ ধাঁধানো কুমড়ো ফুল
ঘাসফুলে মন কাড়ে।।
কলাবতী টগর নয়নতারা
বাড়ির আশেপাশে।
গন্ধরাজ আর দোলনচাঁপা
ছড়িয়ে সুবাসে।।
কোথাও ফোটে শিয়ালকাঁটা
পতিত ঝোপে-ঝাড়ে।
কোথাও ফোটে নলখাগড়া
জঞ্জাল জলা-ধারে।।
পত্রে-পত্রে লুকিয়ে কোথায়
কাঁঠালচাঁপার ঘ্রাণ।
যেদিকে চায় রঙের বাহার
জুড়িয়ে যায় প্রাণ।।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৭ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে ট্রান্সজেন্ডার ও সমকামী ইস্যু নিয়ে জল ঘোলা হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমকামী ইস্যুতে একের পর এক বহিষ্কারের ঘটনার মধ্যেই নতুন করে আলোচনায় এসেছে দুই...
...বাকিটুকু পড়ুন
শহরটা রাতে কখনও পুরো ঘুমোয় না। কেউ প্রেমে জাগে, কেউ স্বপ্নে, কেউ অপরাধবোধে।আর কেউ কেউ জেগে থাকে অভাবে। তিনতলার ছোট্ট ভাড়া-বাড়িটির জানালার পাশে বসে শিরীন হারমোনিয়ামের রিডে আঙুল রাখল।
বাইরে তখন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ১৭ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:৫৬

একেকটা জন্মদিন পার করা মানে জীবন বইয়ের একেকটা পৃষ্ঠা পড়ে ফেলা, কয়েক বছর পরপর সেই বইয়ের একেক অধ্যায় শেষ হয়! বইটা ট্রাজেডি না কমেডি, একেবারে শেষ পর্যন্ত না পৌঁছালে তা...
...বাকিটুকু পড়ুন
আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।
আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা...
...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে...
...বাকিটুকু পড়ুন