আমাদের কাজী নজরুল ইসলাম যে কোন বাংলা সিনেমাতে অভিনয় করেছেন তা এতদিন জানতামই না !! ১৯৩৪ এ এই কবি "ধ্রুব" নামক এক বাংলা সিনেমা পরিচালনা ও তাতে অভিনয় করেন। এছাড়াও নজরুল ইসলাম প্রায় ডজন খানেক বাংলা ও হিন্দি উভয় ছবিতে কাজ করেছেন চিত্রনাট্য লেখক, গীতিকার বা সংগীত পরিচালক হিসেবে । ১৯৩৪ এ কলকাতায় মুক্তি পায় বাংলা সিনেমা ধ্রব যাতে নজরুল ছিলেন একাধারে পরিচালক, সংগীত লেখক, সংগীত পরিচালক, গায়ক, গীতিকার ও অভিনেতা। পরিচালক আসলে ২ জন ছিলেন নজরুল এবং সতেন্দ্রনাথ দেব।ছবিটি প্রযোজিত ও বের হয় পাওনিয়ার ফিল্মস্ এর ব্যানারে। ১৯৩১ এ নজরুল পাওনিয়ার ফিল্মস্ কোঃ এ সংগীত পরিচালক হিসেবে কাজ করার সুযোগ পান, এর আগে কোন বাংগালী মুসলিম এরকম সম্মাজনক কাজের সুযোগ পায় নি। ধ্রব সিনেমার ১৮ টি গানের মধ্যে ১৭ টিই কম্পোজ করে নজরুল। ছবিটিতে তিনি দেবর্ষি নারদের চরিত্রে অভিনয় করেন। কোথাও খুঁজে সিনেমা কোন ভিডিও পেলাম না, ইউটিউবে নজরুলের অভিনিত এই ভিডিও ক্লিপস্ টি আছে..
(বিকেলে পোস্ট দেয়ার পর হটাৎ হাওয়া হয়ে যাওয়ায় আবার দিলাম)
গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
শহীদুল ইসলাম প্রামানিক আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন