কিছু বলার ছিলো কিন্তু শোনার কেউ নেই
২৬ শে জুলাই, ২০১৪ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কাছের এক বন্ধু আর দুটো চেনা মুখ জানিনা কেমন আছে তারা। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহিষ্কার হয়েছে কিছুদিন হল। আমাদের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানটি তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করলো অশিক্ষণীয় ও কাপুরুষিত ভাবে। দেশের প্রাইম মিনিস্টারের কাছের একজনের হাতের ছোয়ায় বেড়ে উঠা এই বেসরকারি প্রতিষ্ঠানটি হয়ত এরকম অগণিত স্বাধীন প্রাণকে পিষে উপরে উঠতে থাকবে। উপরে ওঠার এটাই যে উপযুক্ত সিড়ি।
আইনকে ব্যবহার করেছে উদ্দেশ্যমূলকভাবে। বাংলাদেশে যতটা আইন আছে তারচেয়েও বেশী আছে লাইন। শিক্ষিত মোড়লরা আজ লাইনকেই আইন মেনে চলছে।
সংজ্ঞা যতটুকু হয় তারথেকেও বড় হয় ব্যাখ্যা। ব্যাখ্যা পাল্টায় কিন্তু সংজ্ঞা কখনো পাল্টায় না। এই ক'জনের উপলব্ধি ও জাগ্রত কন্ঠ সংজ্ঞাহীন আমাদের করেছিল ন্যায়ের জন্য প্রতিবাদী। তবে এই অগ্রগামী কন্ঠের পদচলা পদদলিত শিক্ষিত দানবের কাছে। কিন্তু এ পথে সফলতা অর্জিত হয়ই কিছুনা কিছু বিসর্জন দিয়ে। ন্যায়ের জন্য লড়াই কখনও থেমে থাকে না। মানুষ বদল হবে তবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ কখনো থামবেনা। এটা হয়ত শিক্ষিত মোড়লদের জানা নেই।
বিব্রতকর হলেও সত্য প্রতিষ্ঠানটি শিক্ষার মান বৃদ্ধি করছে শুধুমাত্র ওয়েবমেট্রিক্সের বিশ্ব-তালিকার কাগজ ক্যাম্পাস জুড়ে দেয়ালে লাগিয়ে। কিন্তু ভিতরের যে নাজুক অবস্থা সেটা দেখছেনা কেউ। সেমিস্টারের শুরু আর শেষেই মনোযোগ যাদের, মাঝের দিনগুলোয় তাজা প্রাণের আর্তনাদ কি যায় আসে তাদের...!?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭

বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)
নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অর্ক, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৭

হাহাকার পড়ে গেছে দেশে। গ্যাস, বিদ্যুৎ সংকট চরম আকার নিয়েছে, নিচ্ছে। একদিকে বিদ্যুৎ নেই, অপরদিকে ভূতুড়ে বিল। অদ্ভুত ব্যাপার। বিদ্যুৎ নেই, নিয়মিত লোডশেডিং হচ্ছে, স্বাভাবিকভাবেই বিল কম হওয়ার কথা। সেখানে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ১৩ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১৮

লোকে ভাবে আমরা কান্না বিক্রি করি। আমরা কান্না বিক্রি করি না। আমরা শব্দ বিক্রি করি।
শোকসভায় সবচেয়ে বড় সমস্যা হলো নীরবতা। বক্তা বক্তৃতা শেষ করে বসে পড়লেন, পরের বক্তা এখনো মাইকের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ১২:৫৭

ওপার বাংলা আর এপার বাংলা মানে কোন দেশের কোন অঞ্চল বোঝায়, সেটা কমবেশি সবাই জানি। কিন্তু দু'বাংলার সংস্কৃতি বেশির ভাগটাই আলাদা। শব্দ উচ্চারন থেকে শুরু করে মন মানসিকতা, পোশাক...
...বাকিটুকু পড়ুন