হাতের আইসক্রিমটা বিষ জানলে নিশ্চয়ই কেউ খাবেন না। কিংবা প্রিয় শিশুর বায়নাও মেটাবেন না কেউ। কিন্তু নিজের অজ্ঞাতে আইসক্রিমের নামে বিষই খাচ্ছেন প্রতিদিন। রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রায় একই অবস্থা। অনেক কারখানা আইসক্রিমের নামে রীতিমতো বিষ বাজারজাত করছে। ধরা পড়ছে কদাচিৎ। গতকাল বিএসটিআই রাজধানীতে এমনই দুটি কারখানার সন্ধান পায়। সেখানে হানা দিয়ে ধ্বংস করে আইসক্রিম ও উৎপাদন সরঞ্জাম। জরিমানা ছাড়াও সিলগালা করে কারখানা দুটি। বিএসটিআই জানায়, ঢাকার ৩৪/এ, ব্লক-এ, নয়ানগর, কাজলা এলাকার সাথী আইসক্রিম ও একই এলাকার ৫৮/এ, দক্ষিণ কাজলার আসলাম সুইটমিটে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। সাথী আইসক্রিম বিএসটিআই’র লাইসেন্স না নিয়ে সরাসরি ওয়াসার সাপ্লাই পানি দিয়ে নিম্নমানের ফ্লেবার, রঙ, খাদ্যে ব্যবহার নিষিদ্ধ স্যাকারিন এবং বার্লি ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানের সংরক্ষিত বার্লির বস্তায় মরা তেলাপোকা এবং এক বস্তা সম্পূর্ণ খাদ্যে ব্যবহার নিষিদ্ধ স্যাকারিন উদ্ধার করা হয়। আদালত প্রতিষ্ঠানকে ১০,০০০ টাকা জরিমানা ও কারাখানা অভ্যন্তরে সংরক্ষিত বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকারক বিবেচনায় প্রতিষ্ঠানটি সিলগালা করে। মামলাও করা হয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে। পরে আসলাম সুইটমিটে অভিযান চালিয়ে বিএসটিআই’র সিএম লাইসেন্স না থাকায় যথাযথ লেবেল ছাড়া দই উৎপাদন, সংরক্ষণ, বিক্রয় ও বিতরণ করতে দেখে। মালিক মো. আসলাম সরকারকে তখন ২০,০০০ জরিমানা করা হয়। ঢাকা জেলা প্রশাসন ও বিএসটিআই’র উদ্যোগে আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাসেলুল কাদের। এদিন তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।
আলোচিত ব্লগ
বাতিঘর (Lighthouse)

বাতিঘর (Lighthouse)
বাতিঘর নিয়ে সেই ছোট্টবেলা থেকেই আমার অনেক কৌতুহল ছিল। কেন ঐ বয়সেই বাতিঘর নিয়ে আমার এতটা আগ্রহ ছিল, তার কারণ আজও খুঁজে পাই না। অথচ আমি নিজ... ...বাকিটুকু পড়ুন
"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"
"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন
যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন
যতবার শেষ, ততবার শুরু

তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন
জুলাই যোদ্ধা!

এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।