অশোক লেল্যান্ড শীতাতপ নিয়ন্ত্রিত ৮৮টি বাস সরবরাহ করবে বাংলাদেশকে। এর ব্যয় পড়বে সাড়ে ৬ মিলিয়ন ডলার। চেন্নাই ডেটলাইনে গতকাল এ তথ্য দিয়েছে বিজনেস লাইন। এর আগে বিআরটিসি ভারতীয় ওই সংস্থাকেই ৫০টি বাস সরবরাহের কার্যাদেশ দিয়েছে। ইতিমধ্যেই অশোক লেল্যান্ড বাংলাদেশকে ১১ হাজার ভেহিকেল সরবরাহ করেছে। অন্যদিকে ১৪০ বছর আগে বৃটিশদের দ্বারা প্রতিষ্ঠিত সৈয়দপুর রেল কারখানার আধুনিকায়নের দায়িত্ব পেয়েছে ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত হেভি ইঞ্জিনিয়ারিং করপোরেশন এইচইসি। এতে বাংলাদেশ সরকারের খরচ হবে ১১ কোটি রুপি। গতকাল এ খবর দিয়েছে ভারতীয় দৈনিক বিজনেস স্টান্ডার্ড। সম্প্রতি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহের এবং এইচইসি-এর হেভি মেশিন টুলস প্ল্যান্টের জেনারেল ম্যানেজার জিসি সিনহার মধ্যে সৈয়দপুর রেল কারখানার বিষয়ে চুক্তি সই হয়। এইচইসির মুখপাত্র কলকাতায় বলেছেন, রেলওয়ের মেশিন টুল তৈরির জন্য তারা প্রায় ১০০ ভাগ ভারতীয় রেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। বাংলাদেশের কাছ থেকে এতবড় একটি কার্যাদেশ পেয়ে তারা খুবই সন্তুষ্ট। বাংলাদেশের কাজ দেখিয়ে ভবিষ্যতে তারা শ্রীলঙ্কা, মিয়ানমার, পাকিস্তান ও মালয়েশিয়ার মতো দেশগুলোতে কাজের সুযোগ পেতে পারে। এছাড়া তারা আশা করছে যে, বাংলাদেশের রেল থেকে অবকাঠামোগত উন্নয়ন কাজ তারা আরও পাবে।
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
চাপ

রাজধানী ঢাকা সহ দেশের নানা অঞ্চলে টমটম, অটোরিক্সা, নসিমন, করিমন চলাচল করে। বেশ মানুষজন পরিবহন সহ মালামালের বস্তাও টানাটানি করতে দেখা যায়। কিন্তু এইগুলোর দেশ হচ্ছে গ্রাম গঞ্জের বাজার আর... ...বাকিটুকু পড়ুন
আমার সমাধিতে কোনো ফলক রেখো না

আমার সমাধিতে কোনো ফলক রেখো না
আমার ডক্টর উপাধিটি মুছে দিও
জ্ঞানী, কবি, দরবেশ, সাধক, সফল, ব্যর্থ
এসব কোনো শব্দই যেন
মাটির ওপর দাঁড়িয়ে আমাকে আলাদা না করে।
কারণ আমি দেখেছি
অহংকার খুব সূক্ষ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।