somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৫০ মিনিটেই শেষ ট্রেন এর টিকেট

০৬ ই আগস্ট, ২০১২ সকাল ৭:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কমলাপুর স্টেশনে রাত জাগা মানুষের দীর্ঘ মিছিল। সবার দৃষ্টি টিকিট কাউন্টারের দিকে। বুকিং বুথের সামনে দিয়ে কেউ হাঁটাচলা করলেই অপেক্ষমাণ মানুষের চিৎকার, নিরপত্তাকর্মীর তীব্র বাঁশির শব্দ। টিকিট প্রত্যাশী মানুষের ভীড়ে রশি দিয়ে তৈরি করা বেষ্টনি ছিড়ে যায়। এ অবস্থায় সতর্ক হন আইন-শৃঙ্খলায় নিয়োজিত সদস্যরা। এত অপেক্ষার আর কষ্টের পরও ঈদের বিশেষ টিকিট সংগ্রহ করতে না পেরে ফিরে গেছে শত শত বিক্ষুব্ধ মানুষ।

তূর্ণ নিশীথা ট্রেনের আসন সংখ্যা ৬০০। এর মধ্যে এসি ৪০৪ বাকিটা নন এসি। মাত্র টিকিট ছাড়ার ৫০ মিনিটের মধ্যেই তুর্ণা নিশীথার টিকিট শেষের ঘোষণা দিলেন কাউন্টারম্যান। সকাল ৯টা ১০ মিনিটে অগ্রিম টিকিট ছাড়ার মাত্র ৫০ মিনিটেই তূর্ণা নিশীথার ১৪ আগস্টের ঈদের বিশেষ টিকিট শেষ। এ ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষুব্ধ হয়ে ওঠেন আগের দিন থেকে অপেক্ষমাণ মানুষ। একপর্যায়ে টিকিটবঞ্চিতরা ছুটে যান রেলস্টেশন ম্যানেজার খায়রুল বাসারের কক্ষে। তাকে ঘেরাও করেন প্রায় অর্ধশত মানুষ। প্রতিবাদে ফেটে পড়েন তারা। বলেন, মাত্র একঘণ্টার মধ্যে টিকিট গেল কোথায়? বিক্ষুব্ধ যাত্রীরা টেবিল চাপড়ে জানাতে চান অল্প সময়ে এত টিকিট তো শেষ হওয়ার কথা নয়। যাত্রীরা চিৎকার করে বলতে থাকেন, তূর্ণা নিশীথার ট্রেনের চট্টগ্রামের জন্য মাত্র ৩৮টি টিকিট ছাড়ার পরই টিকিট নেই। অথচ আমরা গত শনিবার বিকাল থেকে টিকিটের জন্য অপেক্ষা করছি।

এসময় স্টেশন ম্যানেজার অসহায়ভাবে তাদের শান্ত করার চেষ্টা করেন এবং বিষয়টি দেখবেন বলেও জানান। খায়রুল বাসার আরও বলেন, প্রয়োজনে আমরা অতিরিক্ত বগির ব্যবস্থা করব। পরে এসে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×