somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এখতিয়ার চ্যালেঞ্, দ্রুতবিচার আদালতের কার্যক্রমে স্থগিতাদেশ

০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিরোধীদলের নেতাদের বিরুদ্ধে গাড়ি পোড়ানোর মামলা যে আদালতে বিচারাধীন, সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৫ এর কার্যক্রমে আট সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট।

বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের করা একটি রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ সোমবার এই আদেশ দেয়।

গত ২৯ জুলাই হাই কোর্টে দায়ের করা এই রিট আবেদেনে ঢাকার দ্রুত বিচার আদালতের বিচারকের এখতিয়ার চ্যালেঞ্জ করার পাশাপাশি গাড়ি পোড়ানোর মামলা স্থগিতেরও আবেদন করা হয়।

তার পক্ষে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন রোববার সকালে আবেদনটি শুনানির জন্য মির্জা হোসেইন হায়দার নেতৃ্ত্বাধীন বেঞ্চে উপস্থাপন করেন। তবে অ্যাটর্নি জেনারেলের পক্ষে সময় চাওয়া হলে সোমবার বেলা ১১টায় শুনানির সময় রাখা হয়।

সোমবার আবেদনটি আদালতে উঠলে ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল আমিন সরকার দাঁড়িয়ে বলেন, “এ মামলায় অ্যাটর্নি জেনারেলের শুনানি করার কথা রয়েছে। তিনি ১২টায় আসবেন। তখনই শুনানি করা হোক।”

এ নিয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতির মধ্যে কথা চলার এক পর্যায়ে কনিষ্ঠ বিচারপতি বিব্রতবোধ করেন।

এরপর জ্যেষ্ঠ বিচারপতি বলেন, “আমাদের একজন বিব্রতবোধ করেছেন। আবেদন অন্য কোর্টে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছি।”

পরে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার রফিক উল হকসহ অন্য আইনজীবীরা বিচারপতি নাঈমা হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চে যান।

মঙ্গলবার নিম্ন আদালতে এ মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে উল্লেখ করে বাদীপক্ষের আইনজীবীরা রিটটি শুনানির আর্জি জানালে আদালত সাড়ে ১২টায় শুনানি করে বেলা ২টায় আদেশ দেন।

হরতালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে গাড়ি পোড়ানোর অভিযোগে বিএনপি ও শরিক নেতাদের বিরুদ্ধে গত ২৯ এপ্রিল তেজাগাঁও থানায় এ মামলা করা হয়। ঢাকার দ্রুত বিচার আদালত গত মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিরোধী দলের ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠন করে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানুষ দ্বিতীয় বিয়ে কেন করে?

লিখেছেন রাজীব নুর, ০৭ ই মে, ২০২৬ বিকাল ৪:৪৭



যাদের চরিত্র খারাপ তারাই দ্বিতীয় বিয়ে করে।
দ্বিতীয় বিয়ে করা অন্যায়। একজন নীতিবান মানুষ কখনও দ্বিতীয় বিয়ে করে না। দ্বিতীয় বিয়ের ফল তো ভালো হয় না। আমাদের দেশের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন

লিখেছেন শ্রাবণধারা, ০৭ ই মে, ২০২৬ রাত ৮:৪৮


মাননীয় প্রধানমন্ত্রী, এখনই কওমী মাদ্রাসাগুলো বন্ধ করে দিন। এর জন্য যদি আকাশ ভেঙে পড়ে, তাহলে ভেঙে পড়ুক। এর কারণে যদি দেশে গৃহযুদ্ধ শুরু হয়, তবে তা-ই হোক। এখনই উপযুক্ত সময়... ...বাকিটুকু পড়ুন

আমজনতা আর রাজনীতি

লিখেছেন কিরকুট, ০৭ ই মে, ২০২৬ রাত ১০:১৮

দেশটা এখন এমন এক মোড়ে দাঁড়িয়ে, যেখানে চায়ের দোকানের বেঞ্চি থেকে শুরু করে ফেসবুকের কমেন্টবক্স পর্যন্ত সবাই ভূরাজনীতির গোপন উপদেষ্টা। কেউ ন্যাটো বুঝে, কেউ "র" এর ফাইল পড়ে ফেলেছে বলে... ...বাকিটুকু পড়ুন

রাজনৈতিক দল গঠনের মতো জনপ্রিয়তা ইউনুস সাহেবের ছিলো না ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই মে, ২০২৬ রাত ২:২৬


মাঝে মাঝে আমি ইউটিউবে বা মাহফিলে গিয়ে হুজুরদের ওয়াজ শুনি। শোনার কারণটা ধর্মীয় যতটা না, তার চেয়ে বেশি হলো আমাদের সমাজের হুজুররা দেশীয় অর্থনীতি বা সামাজিক ইস্যুগুলো নিয়ে সাধারণ... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

×