somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ময়মনসিংহে শিশু নির্যাতন গ্রেফতার ৩

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ময়মনসিংহে এতিম শিশুকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে নির্য াতনের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত মধ্যরাতে নগরীর ভাটিকেশর, জে সি গুহ রোড ও সদর উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলেন, আব্দুল আজিজ (৪৫), রফিকুল ইসলাম (৩৫), আজিজুল ইসলাম (৩৫)।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু সাদ্দামকে নির্যাতনের ভিডিও চিত্র দেখে তাদেরকে আটক করা হয় ।ওই শিশুর মা পারভিন আক্তার বাদী হয়ে বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধেকোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন বলে জানান ওসি কামরুল ইসলাম ।
ময়মনসিংহে শিশু নির্যাতনের অভিযোগ উঠে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সফির উদ্দিন। প্রকাশ্যে দিবালোকে তিনি পিটিয়েছেন শিশুটিকে। নির্যাতিত শিশুটির নাম সাদ্দাম (১১)।
বুধবার দুপুরে শহরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে । বৃহস্পতিবার সন্ধ্যার পর শিশু নির্যাতনের ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে এলাকাবাসীর কাছে ছড়িয়ে পড়ে।
নির্যাতনকারী শহরের ১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সফির উদ্দিন দাবি করেন, শিশুটি এক মহিলার মোবাইল ফোন ছিনতাই করেছে। তার সুরেই কথা বলছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি কামরুল ইসলাম জানিয়েছেন, শিশুটি একজন পেশাদার ছিনতাইকারী।
শিশুটির মা পারভীন আক্তার স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বুধবার দুপুরের দিকে নেত্রকোনার শ্যামগঞ্জে উদ্দেশ্যে তারা যাচ্ছিলেন। এ সময় পাটগুদাম এলাকায় সফির উদ্দিনসহ কয়েকজন ব্যক্তি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ এনে তার ছেলেকে কিল ঘুষি দেন এবং পরে ট্রাফিক পুলিশের লাঠি দিয়েও ছেলেকে পেটানো হয়। পরে পুলিশ গিয়ে তার ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সময় তিনি গিয়ে পুলিশের কাছ থেকে ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসেন।
এলাকাবাসীর কাছে ছড়ানো মোবাইল ফোনের ভিডিও থেকে দেখা যায়, সফির উদ্দিন নিজের হাতে শিশুটিকে প্রকাশ্যে পেটাচ্ছেন। শিশুটি চিৎকার করে কাঁদছে আর নিজেকে নির্দোষ দাবি করছে। কিন্তু তার কান্নাতেও মন গলছে না তার। আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনও তাকে উৎসাহিত করছেন। ভিডিও ধারণ করা একজন, শিশুটির পক্ষে কথা বলছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, নির্যাতনের পরদিন বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সন্ধ্যার পর ভর্তিকৃত ৮ নং ওয়ার্ডে শিশু সাদ্দামকে গিয়ে পাওয়া যায়নি। দায়িত্বরত এক নার্স জানান, কাগজপত্রে শিশুটি ভর্তি থাকলেও সে এখন কোথায় তা বলতে পারছি না।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শিশুটিকে নির্যাতনের খবর আমার জানা নেই। অনেকেই বলছে, নির্যাতনের ভিডিও আছে। ভিডিওটি হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন, শিশু সাদ্দাম একজন পেশাদার ছিনতাইকারী। এর আগেও একই অভিযোগে দু’বার সে আটক হয়েছিল। - See more at:

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×