somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সকল চিন্তা বা তৎপরতা মগজধোলাইয়ের ফলাফল নয়!

৩১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সাদাসিধা জিনিস অনেক লোকেই বুঝতে চাইছেন না। অনেকদিন ধরেই বুঝতে নারাজ; নিকট-ভবিষ্যতেও যে বুঝবেন তার ভরসা পাই না। নাবুঝ বানানোর এই কারিগরিতে একাডেমিয়া আর মিডিয়া কোনটার যে বেশি কৃতিত্ব তা নিশ্চিত হওয়া কঠিন। তবে সম্ভবত, একাডেমির কৃতিত্ব বেশি। এর কাজই হলো ঘোলানো, প্যাঁচানো, পেঁচিয়ে সাজানো, সাজিয়ে পেঁচানো ও তারপর 'মূল্যবান জ্ঞান'-এর সীলমোহর প্রদান।

জিনিসটা হলো গিয়ে মনুষ্য-চিন্তা ও কর্মের প্যাটার্ন/ধাঁচ বিষয়ে। লোকজন ভাবতে থাকেন অমুক "চিন্তাধারায়" তমুক ধরনের লোক উৎপাদন হয়। কিংবা সেই ধরনের প্রতিষ্ঠানে এই ধরনের চিন্তার মানুষ তৈরি হয়। অনেকটা ফ্যাক্টরির সিগারেট, চিকেন নাগেট, চকোলেটের মতো। কিন্তু এইভাবে হয় না। কোনোদিন হয় নাই। কোনওওওওওদিন হয় নাই। আগামীতেও হবে নাই (এটার প্রয়োগ রাইসু থেকে শিখেছি)। কোনো স্কুল-অব-থট/চিন্তাধারাতে এক ধরনের চিন্তাক্ষম, সমধর্মী লজিকের, অবিকল কর্মকাণ্ডের মানুষ পয়দা করার ইতিহাস কমবেশি বানোয়াট। অথবা বাসনা হিসাবে বলা।

মানুষ তো ঝামেলাজনক জন্তু, বিশেষত কথাবার্তা বলতে পারে (রাগী, তেলবাজ, প্রপাগাণ্ডা, আদুরে সব কথাই বলতে পারে) যা কিনা আরও ঝামেলার। অন্যান্য কথা-না-বলা জন্তু জানোয়ারের ক্ষেত্রেও এই অবিকল পয়দার কোনো প্রবণতা প্রমাণ করা যাবে না। 'পাভলভীয় কুত্তা তত্ত্ব/মডেল'ও যদি ভাবেন, সেখানেও এত নিশ্চিত হওয়া ঠিক হবে না যে ঘণ্টি বাজার সঙ্গে সঙ্গে কুত্তাকুল সবাই দৌড়ে খাবার দিকে ছুটবে। একজন হয়তো উদাস মনে নদীর দিকেও হাঁটা দিতে পারে।

চিন্তাধারা বা প্রতিষ্ঠান মানুষের চিন্তন বা আচরণের নির্দিষ্ট ধাঁচ বানিয়ে ফেলতে পারে ভাবনাটা গলদে ভরা। অন্তত অনেক লোকে যেমন সমসত্ত্ব করে ভাবেন, তার আশেপাশেও পারে না। ঠিক তেমনি, ডক্ট্রিনের মস্তিষ্কধোলাই বিষয়ক ধারণা-আন্দাজও অত্যন্ত ভুল। যেটাকে মস্তিষ্কধোলাই ভাবেন, তার সিংহভাগই আসলে সচেতন-আনুগত্য। এ দুই (ধোলাইকৃত মাথা/ব্রেইনওয়াশড আর সচেতন-আনুগত্য) আকাশপাতাল ভিন্ন জিনিস। সচেতন-আনুগত্য নির্দিষ্ট চাপে, তাপে, পরিতাপে, অনুতাপে তৈরি হয়েছে। ডক্ট্রিনের ম্যাজিক্যাল/ধন্বন্তরী প্রভাবে নয়। নানাবিধ সংহতি ও মৈত্রী আপৎকালীন, তাৎক্ষণিক, স্বার্থ ও আগ্রহতাড়িত; পেডাগজিক্যাল বা দর্শনগত নয়। এতটাই সহজ।

"রোগ" না ধরতে পারলে, আপনার দাওয়াইয়ে পুরা গোলমাল বাধাবেন কিন্তু। আরও বেশি গোলমাল বাধালে এই সামান্য কথা কটিও আর বলবার লোক পাব না আমি!

(৩১ অক্টোবর ২০২০।। সন্ধ্যা ৬:৪০।। আদাবর)
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×