যুদ্ধ নয়, শান্তি চাই
০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ ৬ আগস্ট। ৬ আগস্ট তারিখটা শুনলেই জাপানের হিরোসিমার কথা মনে পড়ে । মনে পড়ে সেই বিভীষিকার কথা। সূর্য উদয়ের দেশ জাপানে সকালে লাল সূর্য শুভেচ্ছাবার্তা নিয়ে আসবে এটাই সবাই আশা করেছিল। কিন্তু সেই সকালে নিয়ে এল এক ভয়ংকর অভিশাপ বার্তা যার প্রভাব আজও বিদ্যমান। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এই সুন্দর শহরটির উপর লিটল বয় নামের নিউক্লিয়ার বোমাটি ফেলে সব কিছুকেই অসুন্দর করে দেয়। নামে লিটল বয় হলেও এটাই ছিল সবচেয়ে বিধ্বংসী বোমা যা প্রায় ১,৪০,০০০ মানুষকে নিমিষেই মেরে ফেলে। এখানেই শেষ হলেও তো হত। কিন্তু আধুনিক বিজ্ঞানের অভিশাপ এই নিউক্লিয়ার বোমার প্রভাবে পরবর্তিতে আরও প্রায় ১ লক্ষ লোক মারা যায় বিভিন্ন রোগে। কিছুদিন আগের এক জরিপে হয়ত দেখেছেন বিশ্বের শক্তিশালী দেশগুলোর হাতে বর্তমানে যে পরিমান নিউক্লিয়ার অস্ত্র আছে তা দিয়ে ৫ মিনিটেই সমগ্র রাষ্ট্রগুলোকে ধ্বংস করে দেয়া যায়। অতএব, এই সুন্দর বিশ্বকে বাচাতে সমগ্র রাষ্ট্রগুলোকে এগিয়ে আসতে হবে। বিশ্বকে নিউক্লিয়ার অস্ত্রমুক্ত করতে হবে। নতুবা যদি ৩য় বিশ্বযুদ্ধ হয় তবে ৪র্থ বিশ্বযুদ্ধ করতে আর একটি লোকও অবশিষ্ট থাকবে না।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৯:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।
দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।
যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩

ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম...
...বাকিটুকু পড়ুন