চৈত্রের দুপুরবেলা তুমি মালঞ্চ মাঠের দাড়ে এসেছিলে, আমি তখন কড়া রৌদ্দুরে ক্রিকেট খেলছিলাম । ক্রিকেট বলতে তখন যা পারতাম গায়েঁর জোরে বলা করা । কোনদিন এমন হয়েছিল প্রায় গলিতে খেলতে গিয়ে তোমার জানালার কাচঁ ভেঙ্গে দিয়েছি তাতে তুমি কোনদিন তোমার মামনির কাছে নালিশ করোনি , বড় হয়ে তোমার কাছে কত কত বার ধার করে -মিথ্যা বলে টাকা নিয়েছিলাম একবারও টাকা ফেরত চাওনি । তুমি তো তখন গান গাইতে পারতে একবারও তোমাকে বলিনি তুমি সুন্দর গাও!
এতদিন পর এসে, তোমাকে মনে পড়ছে খুব । মনে হচ্ছে যাকে চাইলেই পাইতাম, যে সুন্দর ছিল আমার কাছে তাকে সেচ্ছায় কি বির্জন দিলাম?
আমার ডাইরির জানালায় দুটি লাইন শুধু তোমার জন্য --
"ঘুমন্ত পৃথিবী এখন বলে এসে-ফিরে এসো চাকাঁ, আমার রক্তে ঘ্রাণে উন্মাদের মত ভোর হতে, তোমার মত কেউ নয় ,কেউ আর হয়তো সেচ্ছায় এত এত বির্জন দিবে না ! কোনদিন না আসলেও বলবে না আসোনি কেন, একা একা কষ্ট পেয়ে শুকিয়ে একদিন হারিয়ে যাবে "
কিন্তু কি জানো সেই থেকেই বাড়ি ছাড়া । কোনদিন যাওয়া হয়না আর ওখানে । কোনদিন আর যাবো না-----------, আমার মত মানুষের ঘর,বাড়ি বা কেউ নেই শুধু জলের স্রোতে ভেসে আসা ছোট্ট নদীর ঢেউ যা কখনো কারো চোখের জলে ভাসায় মাত্র ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


